নতুন ইনস্টা স্টোরিতে রহস্যময় আবেদন, ফের জল্পনা বাড়ালেন ত্রিধা

নতুন ইনস্টা স্টোরিতে রহস্যময় আবেদন, ফের জল্পনা বাড়ালেন ত্রিধা

নতুন ইনস্টাগ্রাম পোস্টে ফের জল্পনা বাড়ালেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী। গত কয়েকদিন ধরেই নুসরত জাহানের স্বামী নিখিল জৈনের সঙ্গে অভিনেত্রী ত্রিধার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েেছ টলি পাড়ায়। সেই জল্পনা সময়ে সঙ্গে সঙ্গে পারদ চড়ছে। ফের বৃহস্পতিবার নতুন ইনস্টা স্টোরি শেয়ার করেছেন ত্রিধা। তাতে আমেদন ময়ী ভঙ্গিেত প্রয়জনের কাছে আবদার জানিয়েছেন তিনি। সেই প্রিয়জন কে? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

ত্রিধার রহস্যময় ইনস্টা স্টোরি

ত্রিধার রহস্যময় ইনস্টা স্টোরি

খুব অল্প সময়ের মধ্যেই নাম বলিউডে নজর কেড়েছেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী। ইনস্টা পোস্টে একের পর এক পোস্ট নেট দুনিয়া তোলপাড় করে ফেলেছে। কখনো সুইমিং পুলে কালো বিকিনিতে আগুন ঝরাচ্ছেন তিনি। তো কখনও রহস্যময় আবেদন মাখা পোস্ট করছেন। বৃহস্পতিবার এমনই এক রহস্যমন আবেদন ভরা পোস্ট করেছেন ইনস্টাতে। তাতে মুগ্ধ নেটপাড়া।

আগুন উপহার

আগুন উপহার

ইনস্টা স্টোরিতে আবার নিজের শাড়ি পরা ছবি দিয়ে লিখেছেন আগুন উপহার দিলাম। কোন প্রিয়জনকে তিনি আগুন উপহার দিতে চান এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি নুসরত জাহানের পার্টনার নিখিল জৈনের সঙ্গে ত্রিধার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলে জল্পনা শুরু হয়েছে বলি পাড়ায়। নিখিল ত্রিধার ছবিতে লাইক দেওয়ার পরেই জল্পনা পারদ চড়তে শুরু করে। তার পরের দিন আবার ত্রিধা নিজের ইনস্টা পোস্টে লেখেন জটিলতার বিয়ে থেকে বিচ্ছেদ ভাল। তারপরেই আরও সেই জল্পনা পারদ চড়েছে। তাই ত্রিধার এই নতুন পোস্ট নিখিলকে উদ্দেশ্য করে কিনা এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

নিখিলের সঙ্গে নুসরতের বিচ্ছেদ

নিখিলের সঙ্গে নুসরতের বিচ্ছেদ

নিখিল জৈন তাঁকে বিয়ে করেননি এমনই বিস্ফোরক দাবি করেছেন নুসরত জাহান। নিখিলের সঙ্গে তিনি লিভ ইন করতেন। তুরস্কে তাঁদের যে বিয়ের অনুষ্ঠান হয়েছিল সেটা সেদেশের আইন মেনে হয়নি। এবং দেশে ফিরে এসেও নিখিল নুসরতকে আইনত বিয়ে করেননি বলে দাবি করেছেন নুসতর। এদিকে সন্তান সম্ভবা নুসরতের গর্ভে তাঁর সন্তান নেই বলে দাবি করেছেন নিখিল।

নুসরতের সঙ্গে যশের ঘনিষ্ঠতা

নুসরতের সঙ্গে যশের ঘনিষ্ঠতা

নুসরতের সঙ্গে অভিনেতা যশের ঘনিষ্ঠতা রয়েছে বলে শোনা যাচ্ছে। এই নিয়ে যশের পরিবারেও অশান্তি তৈরি হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছিল। সেপ্টেম্বরেই সন্তানের জন্ম দিেত চলেছেন নুসরত। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+