প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারে অখুশী অভিনেত্রী রিচা চাড্ডা

সম্প্রতি চর্চায় এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার শিবির 'সেলফি উইথ ডটার'। মেয়ের সঙ্গে বাবা-মায়ের সেলফি- নিয়ে এই অভিনব প্রচার দেশের বিভিন্ন জায়গা থেকে ভাল সাড়া পেয়েছিল। যদিও মোদীর এই প্রচারের সমালোচনাও করেছেন অনেকে। সেই তালিকায় এবার নয়া সংযোজন বলিউডের অভিনেত্রী রিচা চড্ডা।

আইএএনএস সূত্রের খবর, মোদী সরকারের এই অভিনব প্রচার খুব একটা ভাল চোখে নেননি রিচা। তিনি জানিয়েছেন, সেলফি বা এধরণের কোনও প্রচারের মাধ্যম যৌতুকের জন্য হয়রানি, যৌন হেনস্থা, ইভটিজিং-এর মতো গম্ভীর সমস্যার কোনও সমাধান বার করা সম্ভব নয়।

কিছুদিন আগে, অভিনেত্রী শ্রুতি শেঠও মোদীর এই প্রচারের সমালোচনা করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে মোদী ভক্তদের রোষের মুখে পড়েন।

ভারতীয় মহিলাদের স্বাধীনতা ও নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে নিজের মত ব্যক্ত করেন তিনি।

রিচার কথায়, ভারতীয় মহিলাদের জন্ম নেওয়ার অধিকারকে প্রথম ও সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। তারপর তার শিক্ষার অধিকার, নিজের পছন্দের পেশা বেছে নেওয়া এবং পছন্দের মানুষকে বিয়ে করার স্বাধীনতা। এখন যদি এই ধরণের প্রচার চালাতে হয়, তাহলে বুঝতে হবে এদেশের এখনও গুরুত্বপূর্ণ উন্নয়নের প্রয়োজন রয়েছে।

রিচা নিজের অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। গ্যাং অফ ওয়াসেপুর, ফুকরে, তামাঞ্চে-র মতো ছবিতে শক্তিশালী মহিলা চরিত্রে অভিনয় করেছেন রিচা।

পত্রিকার জন্যে রিচার কয়েকটি শক্তিশালী ও সাহসী ফটোশুটের ছবি নিচে দেওয়া হল।

ফটোশুট

ফটোশুট

অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্বে অনেকের মন জয় করেছেন রিচা।

বিকিনিতে

বিকিনিতে

একটি পত্রিকার ফটোশুটের জন্য বিকিনিতে রিচা।

হট লুক

হট লুক

হট অবতাকে ক্যামেরার সামনে রিচা।

পত্রিকার জন্য

পত্রিকার জন্য

একটি জনপ্রিয় পত্রিকার কভার পেজে লাস্যময়ী রিচা।

ফ্যাশন স্টেটমেনট

ফ্যাশন স্টেটমেনট

কাউকে নকল করে নয়, নিজের ফ্যাশন স্টেটমেন্ট নিজেই তৈরি করেন এই প্রতিভাবান অভিনেত্রী।

খোলামেলা

খোলামেলা

কালো রংয়ের সাহসী পোশাকেও সাবলীল রিচা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+