ফের বাংলা ছবিতে রাখি গুলজার, শিবপ্রসাদ-নন্দিতার পরিচালনায় ফিরছেন অভিনেত্রী
ফের বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। এবার শিবব্রত-নন্দিতা রায়ের পরিচালনায় ছবি করবেন তিনি। পরিচালক নিজেই জানিয়েছেন সেকথা। নন্দিতা দাসের সঙ্গে শেষবার রাখিকে দেখা গিয়েছিল বাংলা সিনেমায়। তারপর বেশ কয়েক বছর পেরিয়ে গিয়েছে।
বাঙালি অভিনেত্রী ফের ফিরতে চলেছেন বাংলা সিনেমায়। পরিচালক জানিয়েছেন 'অমি বস' নামে ছবিটিতে কাজ করবেন রাখি। সব প্রস্তুতি প্রায় শেষ এবার আগামী মাসে ছবিটির শ্যুটিং শুরু হবে। অর্থাৎ নতুন বছরের প্রথম মাস জনুয়ারি থেকে শুরু হবে ছবির শ্যুটিং।

ছবিতে রাখি গুলজারের পাশাপাশি থাকছেন শ্রাবন্তি চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পরিচালক জানিয়েছেন, রক্তবীজের পর আরেকটি চমক নিয়ে ফিরছেন তাঁরা। রাখি গুলজার যে তাতে অভিনয় করছেন সেকথাও জানিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। প্রায় ২ দশক ধরে সিেনমা জগতের থেকে বিচ্ছিন্ন রাখি গুলজার।
একটা সময়ে একাধিক ছবি করেছিলেন তিনি। কয়েক দশক আগে বিজলী বালার মুক্তি নামে মতিনন্দীর কাহিনী অবলম্বনে তৈরি একটি ছবিতে অভিনয় করেছিলেন রাখি গুলজার। কিন্তু সেটি মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। নির্বাণ নামে ছবিটি কেবল কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল।












Click it and Unblock the Notifications