অস্কারের অন্তিম মনোনয়নের দৌড়ে এবার প্রিয়াঙ্কা সরকার! কোন সিনেমার হাত ধরে সাফল্য পেলেন অভিনেত্রী?

সময়টা বেশ ভালই যাচ্ছে ভারতীয় সিনেমা এবং কলাকৌশলীদের জন্য। সম্প্রতি অস্কারের মূল মঞ্চে যাওয়ার দৌড় থেকে ছিটকে গিয়েছে কিরণ রাও পরিচালিত লাপতা লেডিস। কিন্তু তারপরেও আশার আলো দেখা যাচ্ছে আরও এক ভারতীয় অভিনেত্রীর জন্য। তবে তিনি আর কেউ নন স্বয়ং বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। অস্কার এবং প্রিয়াঙ্কা সরকার, কীভাবে এই মুহূর্তে একসঙ্গে উচ্চারণ করা হচ্ছে এই দুটি নাম?

আসলে জানা গিয়েছে অস্কারের দৌড়ে অন্তিম পর্যায়ের মনোনয়নের ক্ষেত্রে এবার শামিল প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি দ্য জেব্রাজ। অস্কারের প্রধান প্রতিযোগিতায় আন্তর্জাতিক ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা অভিনেতার মতো গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়নের জন্য নির্বাচনী পর্যায়ের অন্তিম ক্ষেত্রে লড়াই করছে এই সিনেমা।

ছবি সৌজন্য- Priyanka Sarkar/ ইনস্টাগ্রাম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক অনীক চৌধুরী নির্মাণ করেছেন এই ছবিটি। এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর ওপর ভিত্তি করে। আগামী দিনে ধীরে ধীরে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জীবনে প্রভাব বিস্তার করবে, এবং ধীরে ধীরে কীভাবে পৃথিবীকে নিজের আয়ত্তে নিয়ে আসবে, সেই বিষয় নিয়ে টানটান উত্তেজনাময় এই সিনেমা।

ছবিতে প্রিয়াঙ্কা সরকার ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে শারীব হাসমী ও ঊষা বন্দ্যোপাধ্যায় প্রমূখ অভিনেতাদের। তবে অস্কারের দৌড়ে সামিল হওয়ার খবর সামনে আসা মাত্রই যথেষ্ট উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। ভালো ছবি হিসেবে অ্যাকাডেমির মঞ্চে এই সিনেমা জায়গা করে নিতে পারে বলে যথেষ্ট আশাবাদী তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+