মন ভালো নেই, বিছানা ছেড়ে উঠতে পারছেন না, সোশ্যাল মিডিয়ায় জানালেন মিমি
মন ভালো নেই, বিছানা ছেড়ে উঠতে পারছেন না, সোশ্যাল মিডিয়ায় জানালেন মিমি
মানসিক স্বাস্থ্য নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন সাংসদ তারকা মিমি চক্রবর্তী। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে তিনি মাননসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন।

করোনা কালেই হোক বা বর্তমান যুগে মোবাইলে টেক্সট মেসেজে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে–অপরের খোঁজ নিই, কিন্তু সত্যিই কি আমরা জানতে চাইছি আসলে সবাই কেমন আছে? মনের অসুখ বা মানসিক অবসাদে ভোগা মানুষগুলোর পাশে থাকা যে কতটা জরুরি তা প্রায়শই আমরা বুঝতে পারি না। টলিউড অভিনেত্রী মিমি সেই বার্তাই দিলেন ইনস্টাগ্রামে।
ঠিক কি বলতে চেয়েছেন মিমি? ভিডিওর শুরুতে কালো স্ক্রিন জুড়ে সাদা হরফে ফুটে উঠছে বেশ কিছু প্রশ্ন। কেমন আছেন? কী করছেন.. ইত্যাদি। এরপরই স্কিনে আসেন মিমি চক্রবর্তী। এই সমস্ক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'যদি আমি আপনাদের বলি আমি আজ ভালো নেই? যদি বলি আমি গত কয়েকদিন ধরেই ভালো নেই? যদি বলি, আমি লড়াই করছি? যদি বলি আমি কিছুদিন বিছানা ছেড়ে উঠতে পারিনি। আমার ভয় আমায় ঘিরে ধরছে! আপনি কী সত্যিই শুনবেন? ভাববেন? আমার পাশে থাকবেন? আমাকে আশ্বাস দেবেন? নাকি আমায় বলবেন যে এটা একটা সময়, ঠিক পেরিয়ে যাবে। আমি খুব বেশি ভাবছি? আর আপনি আমার পিছনে গিয়ে আমায় নিয়ে কথা বলবেন? নাকি আমি কেবল আপনার মেজাজ নষ্ট করে দিলাম? একবার ভেবে দেখবেন।’ ভিডিওর শেষে মিমি লেখেন, 'কে না ভালোবাসা পেতে চায়। সবার ভালো থাকার অধিকার সবার রয়েছে। মানুষের পাশে থাকুন।’
এর আগেও লকডাউনে কীভাবে ভালো থাকবেন তারও পরামর্শ দিয়েছেন মিমি। কারণ করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে বাড়িতে বসে থাকতে হচ্ছে সকলকে। আতঙ্ক, অবসাদ যাতে না ঘিরে ধরে তার জন্য মিমি একগুচ্ছ পরামর্শ দিয়েছেন।












Click it and Unblock the Notifications