বড়দিনের আগেই বড় খবর! দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন কোয়েল, ছেলে হল না মেয়ে?

বড়দিনের আগেই বড় খবর শোনালেন অভিনেত্রী কোয়েল মল্লিক। দ্বিতীয়বার মা হলেন তিনি। কোল আলো করে লক্ষ্মী এলো ঘরে। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের সঙ্গে নিজেই ভাগ করে নিলেন এই সুখবর।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কোয়েল জানান, ১৪ই ডিসেম্বর শনিবার তাঁদের ঘরে নতুন সদস্য এসেছে। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'আমরা আশীর্বাদধন্য, আমাদের কন্যাকে পেয়ে'। এদিকে পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তার স্বামী প্রযোজক নিসপাল সিং রাণে। জিৎ, শুভশ্রী, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ এক ঝাঁক তারকা শুভেচ্ছা জানিয়েছেন কোয়েলকে।

দ্বিতীয়বার মা হতে চলেছেন কোয়েল মল্লিক, মহালয়ার দিন এত বড় সুখবর প্রথমবার সকলকে জানিয়েছিলেন কোয়েল। তারপর থেকে সবাই মুখিয়ে ছিলেন কবে তাঁদের ঘরে নতুন সদস্য আসবে, তা নিয়ে। অবশেষে এল সুসংবাদ।

উল্লেখ্য করোনা কালে প্রথম সন্তান পুত্র কবিরের জন্ম দিয়েছিলেন কোয়েল মল্লিক। সেই সময় খুঁটিনাটি নানা মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু দ্বিতীয়বার মা হওয়ার আগে খুব একটা দেখা যায়নি তাঁকে। অবশ্য তিনি জানিয়েছিলেন ছেলে কবির নাকি আশা করেছে তার বোন হবে। শেষ পর্যন্ত ছেলের আশাই সত্যি হল বলা চলে। এখন কোয়েল কন্যার মুখ দেখতে উদগ্রীব ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+