Kangana Ranaut: সাংবাদিকদের বিয়ের আমন্ত্রণ পত্র দিলেন কঙ্গনা! জানেন পাত্র কে?

Tiku Weds Sheru: বিয়ের পিঁড়িতে বসছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ! সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral VIdeo) হয়েছে অভিনেত্রীর। যেখানে পাপারাৎজিদের আমন্ত্রণ-পত্র দিতে দেখা যাচ্ছে ( Bollywood news ) কঙ্গনাকে।

আর এরপরেই সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন তাহলে কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কঙ্গনা? ইতিমধ্যে বলিউডে নিজের যাওয়া শক্ত করেছেন কঙ্গনা। তবে সাফল্য এলেও রয়েছে একাধিক বিতর্ক। আদিত্য পাঞ্চোলি, হৃতিক রোশনের মতো একাধিক বলিউডের অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছ অভিনেত্রীর।

বিয়ের আমন্ত্রণ পত্র দিলেন কঙ্গনা!

আর তা নিয়ে কম জলঘোলা হয়নি। কিন্তু জবাব দিতেও ছাড়েননি স্পষ্টবাদী বক্তবা হিসাবে পরিচিত কঙ্গনা! কিন্তু বিতর্ক তো রয়েছে! কিন্তু আদৌও কি জীবনসঙ্গী রয়েছে? প্রেমে পড়লেনই বা কখন? অন্তত যেভাবে ভাইরাল ভিডিওতে বিয়ের কার্ড দিচ্ছেন অভিনেত্রী তাতে এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে।

তবে শুধু কার্ড বিলিই করছেন না! সাংবাদিক এবং পাপারাৎজিদের আমন্ত্রণ-পত্র দিয়ে রীতিমত আসার জন্যে আমন্ত্রণও জানাচ্ছেন। তবে আমন্ত্রণ পত্র পেয়ে কিছুটা চমকেই উঠেছেন সাংবাদিকরা। কার সঙ্গে বিয়ে হচ্ছে অভিনেত্রীর। কার্ডে থাকা নাম নিয়েও চলছে জোর চর্চা। আপনিও ভাবছেন তো কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন কঙ্গনা! তবে খুলে বলা যাক! ব্যাপারটা মোটেই তেমনটা না। আসলে 'টিকু ওয়েডস শেরু''র প্রচারের অংশ ওই ভিডিও।

অভিনেত্রী থেকে ফিল্ম প্রডিউসর হিসাবে নিজেকে আত্মপ্রকাশ ঘটিয়েছেন কঙ্গনা রানাওয়াত! তারই প্রযোজিত ছবি 'টিকু ওয়েডস শেরু'। ইতিমধ্যে ছবির পোস্টার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অভিনেত্রী। আর প্রথম ঝলকেই বেশ নজর কেড়েছে! এবার টিজার!

'টিকু ওয়েডস শেরু''র মুখ্য চরিত্রে রয়েছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি ও অভনীত কৌর। বড় পর্দায় না। ওটিটিতে এই ছবি রিলিজ করবে। অ্যামাজন প্রাইমে দেখা যাবে এই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+