তিন মাসের একরত্তির ওপেন হার্ট সার্জারি, মেয়ে দেবীকে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিপাশা
তিন মাসের একরত্তির ওপেন হার্ট সার্জারি। মেয়ে দেবীর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিপাশা বসু। জন্মের পর থেকেই মেয়ে দুটি হার্টে ফুটো ছিল। সেকারণে মাত্র তিন মাস বয়সেই মেয়ের ওপেন হার্ট সার্জারি করিয়েছিলেন তাঁরা। কিন্তু করণ সিং গ্রোভার কিছুতেই রাজি হচ্ছিলেন না।
নেহা ধুপিয়ার সঙ্গে অনলাইন একটি চ্যাট অনুষ্ঠানে সেই ঘটনার কথা উল্লেখ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। বিপাশা বলেছেন, অনেক বেশি বয়সে বিয়ে। মেয়েও হয়েছে অনেক বেশি বয়সে। জন্মের পর থেকেই তাঁর মেয়ের হার্টে দুটি ছিদ্র ছিল। যার জেরে জন্মের পর থেকেই তাঁরা এই নিয়ে উদ্বেগে ছিলেন।

বিপাশা জানিয়েছেন সেসময় পরিস্থিতিটা ভয়ঙ্কর ছিল। মেয়ের হার্টে যে দুটি ফুঁটো রয়েছে সেকথা পরিবারের কেউ জানতেন না। সবসময় মেয়ের জন্য চিন্তায় থাকতেন তাঁরা। একরত্তি মেয়ের ওপেন হার্ট সার্জারিতে রাজি ছিলেন না করণ সিং গ্রোভরও। তিন মাস বয়সে যখন তখন চিকিৎসকের সঙ্গে এই নিয়ে আলোচনা করেন তাঁরা।
৬ ঘণ্টা ধরে চলেছিল একমাত্র মেয়ের ওপেন হার্ট সার্জারি। অপারেশন থিয়েটারের বাইরে তখন যে তাঁদের কি অবস্থা হয়েছিল সেটা বলে বোঝানো সম্ভব নয় বলে কান্নায় ভেঙে পড়েন বিপাশা। তারপরেই চিকিৎসকরা বেরিয়ে এসে জানান যে তাঁদের ছোট্ট দেবী ভালো আছে এবং অপারেশন সফল হয়েছে। ২০২২ সালে ১২ নভেম্বর কন্যা সন্তানের জন্মদেন বিপাশা। মেয়ের মুখেভাতের ছবিও প্রকাশ করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications