বর্ডার-২ তে বড় চমক! সানির সঙ্গে কাজ করবেন বরুণ, এবার কোন যুদ্ধের গল্প উঠে আসবে?

সন্দেশে আতে হ্যায় তো পুছে যাতে হ্যায়, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস হোক বা যে কোনও দেশভক্তি মূলক অনুষ্ঠান, এই গান অবশ্যই কানে আসে সকলের। ২৭ বছর পার করেও এই গান আজও তেমনই জনপ্রিয় যেমন প্রথম থেকে ছিল। তবে শুধু গান নয়, বিপুল জনপ্রিয়তা পেয়েছিল সেই সিনেমাও, যা দেখে বিক্রম বাত্রার মতো পরমবীর ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করার উৎসাহ পেয়েছিলেন। জেপি দত্ত পরিচালিত বর্ডার এখনও প্রতিটি দেশবাসীর মনে জাগিয়ে তোলে ভারতের প্রতি প্রেম, এবং দেশের বীর সেনাদের জন্য জাগরিত করে শ্রদ্ধা।

তবে এবার ফের বড় পর্দায় আসতে চলেছে বর্ডার! কথাটা জেনে চমকে ওঠার মতো হলেও এটি রিমেক নয়। এবার আসছে বর্ডারের সিক্যুয়াল। এই আইকনিক সিনেমার দ্বিতীয় ভাগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে প্রেক্ষাগৃহে। আর এবার বর্ডার-২ নিয়ে সামনে এলো বড় আপডেট।

varun dhawan


'ভারতের সব থেকে বড় যুদ্ধের ছবি এবার আরও বড় আকারে আসছে।' এই কথা লিখে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। তিনি আরও লিখেছেন, শত্রুদের সব গুলির মুখোমুখি হয়ে জয় হিন্দ বলেই জবাব দেব। আমি ভারতীয় সেনা'। বরুণের এই পোস্টের পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। এবার বর্ডার ২ তে বরুণ ধাওয়ানকে ভারতীয় সেনা হিসেবে দেখা যাবে তা কার্যত স্পষ্ট। তবে ঠিক কোন চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা যাবে সে বিষয়ে এখনও কিছু বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য বর্ডার সিনেমা এক কথায় মাইলস্টোন ছিল সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, সানি দেওয়লের কেরিয়ারে। এই সিনেমা দিয়েই ডেবিউ করেছিলেন অভিনেতা অক্ষয় খান্নাও। সানির সঙ্গে অভিনয় করা অত্যন্ত সৌভাগ্যের উল্লেখ করেছেন বরুণ।

একই সঙ্গে বর্ডার টু ঠিক কোন যুদ্ধের ঘটনাকে তুলে ধরবে সে বিষয়েও কিছু খোলসা করেননি নির্মাতারা। ভূষণ কুমার এবং জেপি দত্ত যৌথভাবে প্রযোজনা করতে চলেছেন এই সিনেমা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে বড় পর্দায় আসবে বর্ডার-২।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+