বলিউড তারকাদের গুরু কারা জানেন? যাঁদের অনুপ্রেরণায় আজ তাঁরা এত সফল

বলিউড তারকাদের গুরু কারা জানেন? যাঁদের অনুপ্রেরণায় আজ তাঁরা এত সফল

জন্ম হওয়ার পর বাড়ি থেকে শিশুদের শুরু হয় শিক্ষার সূচনা। পরিবারের প্রতিটি সদস্যই আমাদের গুরু। তাদের শিক্ষাতেই আমরা ছোট থেকে বড় হই। তারপর আমরা যখন বড় হয়ে স্কুলে যাই সেখানে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা আমাদের গুরু হয়ে ওঠেন। সেখান থেকেই সঠিক শিক্ষা লাভ করে বড় আসতে আসতে বড় হতে থাকি। 'গুরু’ এই কথাটার সঙ্গে জুড়ে আছে এক আলাদা অনুভূতি। যিনি আমাদের বেঁচে থাকার প্রকৃত অর্থ শেখান। যিনি আমাদের জ্ঞানের ভান্ডারকে আর পরিপূর্ণ করেন। কিছু শিখতে বা বড় হয়ে উঠতে, প্রতিটি মানুষের জীবনে গুরুর অনেক অবদান থাকে। তেমনি বলিউড এমন একটি জায়গা, যেখানে তারকারা তাদের অভিনয়, দক্ষতা, গান, বাজানা, সব কিছু প্রদর্শন করে। অভিনেতা হোক বা গায়ক, সেলিব্রিটিরাও তাদের কাজ খুব গুরুত্ব সহকারে করেন। গুরু ছাড়া সেলিব্রিটিদের পক্ষেও এই সব করা সম্ভব নয়। তাই বলিউড তারকারাও বাস্তব জীবনে কাউকে না কাউকে তাদের গুরু মনে করেন। আজ ৫ সেপ্টেম্বর, টি টিচার্স ডে।

শাহরুখ খান

শাহরুখ খান

বলিউডের বিখ্যাত ও জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তার অভিনয় দেখার জন্য প্রায় সকলেই পাগল থাকেন। ভক্তদের মধ্যে তার প্রতি তুমুল উন্মাদনা রয়েছে। শাহরুখ ভালো ছাত্রের পাশাপাশি একজন ভালো অভিনেতাও। শাহরুখ খান হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে অনার্স পড়েছেন এবং সেই সময় তাকে অনিতা নামে এক শিক্ষিকা পড়াতেন, তিনি একবার কিং খান সম্পর্কে জানিয়েছিলেন, শাহরুখ খান সবসময় ক্লাসে তার হাতে হকি নিয়ে আসতেন, তিনি খেলাধুলাতেও খুব ভালো ছিলেন সেই সঙ্গে পড়াশুনাতেও । অভিনেতা তাঁকেই তাঁর গুরু বলে মানেন।

 মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত

বলিউডের জনপ্রিয় ডিভা হলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তাঁর সুদক্ষ অভিনয়ের পাশাপাশি তাঁর সুন্দর নাচের জন্য তাঁর ফ্যানের সংখ্যা আকাশচুম্বী। অনুগামীদের মতে, তিনি যখন নাচেন, তা দেখে ভক্তদের মনে আপ্লুত হয়ে ওঠে। অভিনেত্রী মাধুরী দীক্ষিত বিরজু মহারাজের কাছ থেকে শাস্ত্রীয় নৃত্য শিখেছেন। এছাড়াও তিনি সরোজ খানের নাচের থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলে জানান। যদি এই দুই তারকাই আজ আমাদের মধ্যে আজ আর নেই। অভিনেত্রী তাদেরই গুরুর আসনে রাখেন।

 টাইগার শ্রফ

টাইগার শ্রফ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে সকল অনুগামীই খুব পছন্দ করেন। তাঁর সুন্দর ফিগার বেশ আকর্ষণ করে নারীদের। অভিনেতার সুন্দর অভিনয়ের পাশপাশি নাচের জন্য বেশ পরিচিত। অভিনেতা তার সাফল্যের কৃতিত্ব তাঁর গুরুদের দেন। কারণ পরিচালক সিদ্ধার্থ আনন্দকে তার পরামর্শদাতা হিসাবে তিনি মনে করেন। শুধু তাই নয় অন্যদিকে, হৃতিক রোশনকে অভিনেতা তার অনস্ক্রিন পরামর্শদাতা বলে মনে করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+