Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সিরিয়াল নয়, এবার সরাসরি বড় পর্দায় কিস্তি মাত করতে আসছেন রাহুল মজুমদার

কপালকুণ্ডলা, হরগৌরী পাইস হোটেল, এরকম একাধিক সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেতা রাহুল মজুমদার। তবে সাময়িকভাবে বিরতি নিয়েছিলেন ছোট পর্দা থেকে। কারণ প্রথমত, সেলিব্রিটি ক্রিকেট লিগে তিনি বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এবং দ্বিতীয়ত সম্প্রতি পিতৃত্বের স্বাদ অনুভব করেছেন রাহুল। তাই পরিবারকে আরও বেশি করে সময় দেওয়ার জন্য কিছুদিন ব্রেক নিয়েছিলেন কাজ থেকে।

তবে আবার নতুন প্রজেক্ট নিয়ে আসছেন রাহুল মজুমদার। সম্প্রতি শোনা গিয়েছিল জী বাংলা নতুন ধারাবাহিকে সম্পূর্ণ ভিন্নরূপে দেখা যেতে চলেছে তাঁকে। কিন্তু ব্যক্তিগত কিছু কারণে সেই সিরিয়াল থেকে সরে দাঁড়ান রাহুল। দর্শকরা আশাহত হলেও পথের আগ্রহে অপেক্ষা করছিলেন কখন আবার প্রিয় অভিনেতাকে দেখতে পাবেন।

rahul majumdar

অবশেষে দর্শকদের সেইসব প্রতীক্ষার অবসান হতে চলেছে। আবার কাজে ফিরতে চলেছেন রাহুল মজুমদার। তবে সবাইকে চমকে দিয়ে এবার কোনও সিরিয়াল নয়, বরং সরাসরি বড় পর্দায় দেখা যেতে চলেছে জন এই অভিনেতাকে। জল্পনার অবসান ঘটিয়ে এবার বড়পর্দায় আত্মপ্রকাশের ঘোষণা করলেন রাহুল।

নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে তিনি জানিয়েছেন, তাঁর আগামী সিনেমার নাম রেশন কার্ড। ছবিটি পরিচালনা করেছেন জয়ন্ত উপাধ্যায়। গ্রামের সাধারণ জীবনযাত্রার মধ্যে বিভিন্ন টানাপোড়েন নিয়েই তৈরি হয়েছে এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাহুল। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সুদীপ মুখোপাধ্যায়।

তবে রয়েছে আরও বড় চমক। কারণ এই সিনেমায় দেখা যেতে চলেছে শ্রাবন্তীকে। ছবিতে একটি আইটেম সংয়ে নাচ করবেন শ্রাবন্তী। উল্লেখ্য এর আগেও ছোট পর্দা থেকে বহু অভিনেতা অভিনেত্রী বড় পর্দায় গিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন জিতু কমল, মিমি, যীশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তীর মত তাবড় তারকারা। আর সেক্ষেত্রে রাহুল মজুমদার সেই তালিকায় নয়া সংযোজন হতে পারেন কিনা সেটাই এখন দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+