Poonam Pandey: পুনম পাণ্ডের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য, মৃত্যুর পরে নিখোঁজ অভিনেত্রীর পরিবার

সকলকে চমকে দেওয়ার মতো খবর প্রকাশ্যে এসেছে সকালে। মাত্র ৩২ বছর বয়সেই মারা গেলেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। তাঁর ইনস্টাপোস্টে এই খবর আসতেই গোটা বলিউডে হইচই পড়ে গিয়েছে। অভিনেত্রীর ম্যানেজার জানান সার্ভিকাল ক্যান্সারে মারা গিয়েছেন অভিনেত্রী।

পুনম পাণ্ডের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন অনেকে। কিন্তু তাঁদের সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করতে পারেননি তাঁরা। অভিনেত্রীর বোন এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কোথায় রাতারাতি চলে গেলেন তাঁরা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তারপরেই ধোঁয়াশা তৈরি হয়েছে অভিনেত্রীর মৃত্যু নিয়ে।

Poonam Pandey

এদিকে অভিনেত্রীর ম্যানেজার জািনয়েছে ১ ফেব্রুয়ারি নাকি তিনি মারা গিয়েছেন। খবরটি পাওয়ার পর থেকে আর তাঁর পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। পুনমের বোনের ফোন নোট রিচেবল বলছে। আরও কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে তাঁদের ফোনও সুইচ অফ আসছে।

পুনমের অফিসাল িটম জানিয়েছে প্রথমে অভিনেত্রীর বোনও তাঁর মৃত্যুর খবর জানায়। এদিকে পুনমের দেহরক্ষী আমির খান জানিয়েছে ২ দিন আগেই তিনি ফটো শ্যুটে গিয়েছিলেন। ২ দিন আগেই যার সঙ্গে ছিলেন তিনি হঠাৎ করে তার মৃত্যুর খবর বিশ্বাস করে উঠতে পারছেন না তিনি। আমির খান জানিয়েছেন ৩১ জানুয়ারি মুম্বইয়ের ফোনিক্স মিলে রোহিত বর্মার ফটোশ্যুট করেছিলেন অভিনেত্রী। তাঁকে দেখে একবারের জন্যেও অসুস্থ বলে মনে হয়নি। বলিউজের অধিকাংশ অভিনেতা অভিনেত্রীই এই খবরে চমকে গিেয়ছেন।

এদিকে আবার শোনা যাচ্ছে অভিনেত্রীর মৃত্যু সার্ভিকাল ক্যান্সারে হয়নি ড্রাগ ওভারডোজের কারণে হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে তিনি নাকি ড্রাগ ওভার ডোেজর কারণে মারা গিয়েছেন। তবে কী ধরনের মাদক ওভার ডোজে পুনম পাণ্ডে মারা গিয়েছেন তা স্পষ্ট করে জানা যায়নি। সেই ঘটনা ধামাচাপা দিতেই নাকি পরিবারের তরফে দাবি করা হয়েছে সার্ভিকাল ক্যান্সারে মৃত্যু হয়েছে তার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+