Adipurush Controversy: 'রামায়ণের অপমান, ইতিহাস ক্ষমা করবে না', কড়া সমালোচনার মুখে 'আদিপুরুষ'
Adipurush Controversy: ওম রাউতের 'আদিপুরুষ' ছবিটি নিয়ে বিতর্ক তুঙ্গে। ছবি মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে নানা রকমের মন্তব্য সামনে আসছে। এবার সেই ছবির সমালোচনা করলেন অভিনেতা মুকেশ খান্না।
শক্তিমান, মহাভারত-এর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছিলেন মুকেশ খান্না ( Adipurush Controversy)। ছবির লেখক মনোজ মুতাশির ও তাঁর লেখা সংলাপ নিয়েই মূলত সমালোচনা করেছেন তিনি।

একটি ভিডিয়োতে তিনি দাবি করেছেন, এর থেকে বড় তামাশা আর হতে পারে না। রামায়নকে এভাবে কখনও অপমান করা হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।
Adipurush Controversy: রামায়ণ সম্পর্কে কোনও ধারনাই নেই
মুকেশ খান্নার ( Adipurush Controversy) মতে, ওম রাউতের রামায়ণ সম্পর্কে কোনও ধারনাই নেই। তিনি বলেছেন, মনোজ মুতাশির একজন বড় বুদ্ধিজীবী লেখক, যিনি রামায়নকে কলিযুগে রূপান্তরিত করেছেন। তাঁর সংলাপের কোনও যুক্তি নেই। রামায়নের সঙ্গে কোনও মিল নেই বলেও মনে করেন তিনি।
মুকেশ খান্নার দাবি, ছবির টিজারে সইফ আলি খানকে দেখে মনে হয়েছে যেন রাবণ নয়, মহম্মদ খিলজি। তিনি বলছেন, তখনই আমি প্রশ্ন তুলেছিলাম। এখন বুঝতে পারছি, আসলে অনেক কিছুই বদলে ফেলা হয়েছে। পরবর্তী টিজারেও আপত্তিজনক অনেক কিছু ছিল। তখন ভেবেছিলাম দর্শকই এই সিনেমার ভবিষ্যৎ।

Adipurush Controversy: আদিপুরুষ ছবিটিকে কেউ বলছেন কার্টুন!
মুকেশ খান্না ( Adipurush Controversy) উল্লেখ করেছেন, আদিপুরুষ ছবিটিকে কেউ বলছেন কার্টুন, কেউ বলছেন কমেডি। পরিচালক ও রাউতকে ইতিহাস কখনও ক্ষমা করবেন না বলেও মন্তব্য করেছেন তিনি। অভিনেতার দাবি, হলিউড দ্বারা অনুপ্রাণিত হয়েই এই ছবি তৈরি করা হয়েছে।

Adipurush Controversy: অন্যতম বড় বাজেটের সিনেমা
বলে রাখা ( Adipurush Controversy) প্রয়োজন, ২০২৩ সালের অন্যতম বড় বাজেটের ছবি এটি। ছবি মুক্তির আগে থেকেই আদিপুরুষ নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস কম ছিল না। একই সঙ্গে সময় যত এগিয়েছে সিনেমাকে ঘিরে বিতর্কও তৈরি হয়। যদিও সমস্ত বিতর্ক এড়িয়ে গত শুক্রবার গোটা দেশেই মুক্তি পেয়েছে আদিপুরুষ।
মূলত রামায়ণের গল্পের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে সিনেমা। কিন্তু সিনেমা মুক্তির পর রীতিমত হতাশ সিনেপ্রেমীরা। বিশেষ করে সিনেমাতে যে সংলাপ ব্যবহার করা হয়েছে তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। পাশাপাশি রাম এবং সীতার ভূমিকাতে প্রভাস এবং কৃতী শ্যাননের ভূমিকাও নিয়ে প্রশ্ন। যদিও হাজারও প্রশ্নের মধ্যেও রেকর্ড আয় আদিপুরুষের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications