‘ধুম ৪’ দিয়ে বলিউডে ফের ক্যামব্যাক করছেন জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম
বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন জন আব্রাহাম। তার সুন্দর ফিগার থেকে চোখের চাউনি দেখলে মেয়েরা এখনও পাগল হয়ে যান। জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে পাঠান সিনেমাটি। এই সিনেমাতেই খলনায়কের ভূমিকা অভিনয় করতে দেখা গেছে জনকে। তার দুর্দান্ত অভিনয় নজর কেড়েছে সকল সিনেমা প্রেমীদের। এবার জানা যাচ্ছে, ধুম ৪ দিয়ে সিনেমায় কামব্যাক করতে চলেছেন অভিনেতা। এই খবরে খুশি হয়েছেন অনুগামীরা।
যশরাজ ব্য়ানারের ছবি 'ধুম' নিয়ে অনুগামীদের মধ্যে কিন্তু উত্তেজনার শেষ নেই, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই সিনেমায় খলনায়কের চরিত্র দেখা মিলতে পারে কিং খানেরও।

পাঠান সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। অ্যাকশনে ভরপুর পাঠান দেখার জন্য আগ্রহী সিনেমা প্রেমীরা। সিনেমাটি অ্যাকশন ছাড়াও থ্রিলার সিনেমাও। শাহরুখ খান থেকে দীপিকা পাড়ুকোনের অভিনয় অসাধারণ। এই সিনেমায় জন আব্রাহামকে খল নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে।
অনেকের মতে, পাঠান সিনেমাটি একটি দেশপ্রেমিক সিনেমা। একজন সৈনিক নিজের জীবনকে দেশের জন্য বলিদানও দিতে পারেন। সিনেমাটি নিয়ে একজন নেটিজেন জানিয়েছেন, এই দশকের সেরা অ্যাকশন সিনেমা পাঠান। এই সিনেমাটি দেখতে দেখেতে আপনার উঠতে ইচ্ছা করবে না। সেরা অ্যাকশন থ্রিলার সিনেমাটি এটি। সিনেমাটি শাহরুখ খান থেকে জন আব্রাহামের অভিনয় নিয়ে বলার কিছু নেই।

অপরদিকে, নতুন বছর পড়তেই 'পাঠান’ সিনেমার জন্য খবরে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তাঁকে নিয়ে উন্মাদনার শেষ নেই ভক্তদের। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছিল। ফের পর্দায় ফিরছেন কিংখান। বর্তমানে তিনি 'ডাঙ্কি’ সিনেমার জন্য খবরে রয়েছেন। এখন তিনি এই সিনেমার শুটিংয়ের জন্য বেশ ব্যস্ত রয়েছেন।
আসন্ন সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি। বর্তমানে তিনি হিন্দি সিনেমা ডাঙ্কি সিনেমার জন্য কাশ্মীরে রয়েছেন। রাজকুমার হিরানির সঙ্গে এই প্রথমবার কাজ করছেন কিংখান। এই খবরে দারুণ খুশি হয়েছেন অনুগামীরা।
ডাঙ্কি সিনেমার শুটিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে শাহরুখ খান ছাড়াও অভিনেত্রী তাপসী পান্নুকে দেখা গেছে। অভিনেতা শাহরুখ খানকে একটি কালো জ্যাকেট ও কার্গো প্যান্টে দেখা গেছে। অভিনেতাকে কাশ্মীরের হোটেলের কর্মীদের সঙ্গে পোজ দিতেও দেখা যাচ্ছে। বয়স বাড়লেও গ্ল্যামার কিন্তু আগের মতোই আছে কিংখানের। ক্যাজুয়াল লুকের অনুগামীদের মাত দিচ্ছেন তিনি।












Click it and Unblock the Notifications