এবার ঘাসফুলে দেখা যাবে অভিনেতা দেবশঙ্কর হালদারকে, সঙ্গে থাকছেন অত্যন্ত জনপ্রিয় এই নায়িকা
শুরু করেছিলেন ছোট পর্দা দিয়ে। তবে অভিনয় জগতে তাঁর প্রবেশ থিয়েটারের হাত ধরে। দীর্ঘদিন দাপিয়ে বেরিয়েছেন মঞ্চ। একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে নজর কেড়েছেন দর্শকদের। তবে বড়পর্দায় প্রবেশের পরেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন দর্শকমহলে। তিনি হলেন অভিনেতা দেবশঙ্কর হালদার।
ইশকাপনের বিবি, যেমন বলবেন স্যার, ইত্যাদি একাধিক ধারাবাহিকে অভিনয় করার পর বড়পর্দায় অলীক সুখ সিনেমার অভিনয় করেছেন। প্রথম সিনেমাতেই বিপরীতে নায়িকা হিসেবে পেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তকে। সমালোচক হন কিংবা দর্শক, সব ক্ষেত্রেই ব্যাপকভাবে প্রশংসা পেয়েছে দেবশঙ্করের অভিনয়। আবার পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা।

মাঝে অবশ্য একটি রিয়ালিটি শো সঞ্চালনা করতেও দেখা গিয়েছিল দেবশংকরকে। তবে এবার আবার সিনেমায় দেখা যেতে চলেছে তাঁকে। আসতে চলেছে পরিচালক শৈবাল মিত্রের ঘাসফুল। সিনেমা মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা দেবশঙ্কর হালদার এবং অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়কে। এছাড়াও পর্দায় দেখা যাবে সৌমিলি ঘোষ বিশ্বাসকে। এক কবি এবং তাঁর পাঠিকার গল্প তুলে ধরবে এই সিনেমা। জানা গিয়েছে ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যেতে চলেছে অর্ক দেব, অসীম রায়চৌধুরী নিমাই ঘোষ সহ আরও অনেক তারকাকে।
উল্লেখ্য, অভিনেতা দেবশঙ্কর হালদার বরাবরই মূলধারার সিনেমার বদলে অন্য ধরনের সিনেমা করতে বেশি পছন্দ করেন। আর তাই এবারেও অভিনেতার কাছ থেকে ভিন্ন স্বাদের অভিনয়ে উপহার পেতে চলেছেন দর্শকরা, এমনটাই আশা করছেন সকলে। পাশাপাশি বাসবদত্তার সঙ্গে দেবশঙ্করের জুটি নতুন কী চমক আনে সেটাই দেখার।












Click it and Unblock the Notifications