এবার সেনা অফিসারের ভূমিকায় ওটিটি-তে হাতেখড়ি আবির চট্টোপাধ্যায়ের
এবার সেনা অফিসারের ভূমিকায় ওটিটি-তে হাতেখড়ি আবির চট্টোপাধ্যায়ের
আজ থেকে নয়, বেশ কয়েক বছর ধরেই বাংলা সিনেমা জগতের অন্যতম হার্টথ্রব হলেন আবির চট্টোপাধ্যায়। প্রচণ্ড রোম্যান্টিক হোক কিংবা দুর্ধর্ষ গোয়েন্দা, সব চরিত্রেই সমা ভাবে সাবলীল তিনি। শুধুমাত্র তাই নয়, বাংলা সিনেমা জগতে একই সঙ্গে তিন-তিনটি গোয়েন্দা চরিত্রে অভিনয় করার রেকর্ড রয়েছে একমাত্র তাঁরই ঝুলিতে। আর সেই গোয়েন্দা চরিত্র অর্থাৎ
ব্যোমকেশ, ফেলুদা, এবং হালফিলের সোনাদা, তিনটির মধ্যে দুটি হল বাঙালির আবেগ ও নস্টালজিয়া। এবং শেষেরটি হল আধুনিকতায় পরিপূর্ণ। আর এই তিনটি চরিত্রই অসাধারণ ভাবে বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন আবির। কিন্তু গোয়েন্দা চরিত্র ছেড়ে এবার সেনার চরিত্রে দেখা যাবে বাংলা সিনেমার অন্যতম হার্টথ্রব আবির চট্টোপাধ্যায়কে। তবে এবার আর বাংলায় নয়, হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে।

অবরোধ সিজন ২-এর টিজার
বিখ্যাত ওটিটি 'সোনি লিভ' ওয়েব প্ল্যাটফর্মে অবরোধ সিজন ২ মুক্তি পেতে চলেছে। এই ওয়েব সিরিজেই অফিসারের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। সার্জিকাল স্ট্রাইকের প্রেক্ষাপটে ভিডিও হয়েছিল অবরোধ সিরিজের প্রথম পর্ব। সিরিজের দ্বিতীয় পর্বটি হতে চলেছে নোটবন্দিকে কেন্দ্র করে। ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আবির। ওয়েব সিরিজটি টিজারও মুক্তি পেয়েছে। সেই টিজার শেয়ার করে অভিনেতা লিখেছেন, নতুন যাত্রা শুরু হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় ৫৫ সেকেন্ডের টিজারটি শেয়ার করেছেন আবির।

আবিরের ওটিটি যাত্রা
প্রথমে ধারাবাহিক দিয়ে অভিনয় এর সূচনা করেছিলেন আবির চট্টোপাধ্যায়। ধীরে ধীরে তার পদার্পণ ঘটে বড় পর্দায়। ক্রিসক্রস কানেকশন, আবর্ত, রাজকাহিনি, বিসর্জন, বিজয়া'র মতো সিনেমা রয়েছে আবির চট্টোপাধ্যায়ের ঝুলিতে। এখানেই শেষ নয়, ব্যোমকেশ, ফেলুদা বা সোনা দা চরিত্রে সমান দক্ষতা রেখেছেন আবির। এবার হিন্দি ওয়েব সিরিজ এর মাধ্যমে নতুন চরিত্রে দর্শকরা তাঁকে দেখবেন।

সেনা জওয়ানের সাজে
রাজ আচার্য পরিচালিত এই ওয়েব সিরিজের যে টিজার মুক্তি পেয়েছে, সেনার পোশাকে দেখা গিয়েছে আবীরকে। আবীর চট্টোপাধ্যায় ছাড়াও এই সিরিজে দেখা যাবে,নীরজ কবি,আহানা, রাজেশ খট্টর, মোহন আগস,সঞ্জয় সুরি। এটির মুক্তির দিন এখনো জানানো হয়নি।

অবরোধ: দ্য সিজ উইদিন
প্রসঙ্গত, ২০২০ সালের ৩০ জুলাই বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল 'অবরোধ: দ্য সিজ উইদিন' ওয়েব সিরিজটি। আর সেখানেই দেখানো হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইকের প্রেক্ষাপট। অবরোধ-এর পয়লা সিজনে অভিনয় করেছিলেন অমিত সাধ, নীরজ কবি, বিক্রম গোখেল, দর্শন কুমার, অনন্ত মহাদেবন প্রমুখ তাবড় অভিনেতা অভিনেত্রীরা। আর এই সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করতে চলেছেন আবির।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications