সইফ আলি খানের ঘটনায় ৮ দিন পর নিজের দোষ স্বীকার অভিযুক্ত শরিফুল ইসলামের
৬ দিন হাসপাতালে কাটিয়ে ইতিমধ্যেই সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন অভিনেতা সইফ আলি খান। আপাতত বিশ্রামে রয়েছেন অভিনেতা। গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজের বান্দ্রার বাড়িতেই দুষ্কৃতির হাতে আক্রান্ত হন নবাব।
তাঁর সারা শরীর জুড়ে ৬ জায়গায় ছুরির আঘাত দেয় ওই দুষ্কৃতি। রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে গিয়ে ভর্তি হন অভিনেতা। তারপর ছ'টা দিন হাসপাতালেই কাটিয়েছেন তিনি।

এই ঘটনায় ২-৩ দিন পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আর এবার ৮ দিনের মাথায় নিজের দোষ শিকার করল অভিযুক্ত। সইফ আলি খানকে ছুরির আঘাত মামলায় অভিযুক্ত শরিফুল ইসলাম অপরাধ স্বীকার করেছেন বলেই জানা যাচ্ছে।
অভিযুক্ত ব্যক্তি জিজ্ঞাসাবাদে সইফ আলি খানকে আক্রমণ করার কথা স্বীকার করেছে, পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। অপরাধীর স্বীকারোক্তি যেকোনও মামলার জন্যেই গুরুত্বপূর্ণ। অন্যদিকে সইফ আলি খান অবশ্য এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি।
যে অভিযুক্ত অভিনেতাকে তার মুম্বাইয়ের বাসভবনে আক্রমণ করেছিল তার কয়েকদিন পরে থানে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হামলাকারী ধরা পড়ার ভয়ে 'বিজয় দাস' নামে ভুয়ো নাম ব্যবহার করে। তিনি থানে একটি বারে সাফাই কর্মী হিসাবে কাজ করতেন।
বান্দ্রা পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের যৌথ অভিযানের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে হিরানন্দানি এস্টেটের একটি নির্মাণস্থলে ট্র্যাক করে, যেখানে সে ঘন ঝোপের মধ্যে লুকিয়ে ছিল। দীর্ঘ তল্লাশির পর তাকে ধরে বান্দ্রা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
যদিও এদিন এক চ্যানেলের সাক্ষাৎকারে শরিফুলের বাবা জানিয়েছেন সিসিটিভি ফুটেজে দেখা দুষ্কৃতির মুখ এবং শরিফুলকে গ্রেফতারের পর দেখানো মুখ, দুটো মুখে কোনও মিল নেই। এখন যাকে গ্রেফতার করা হয়েছে, সেই শরিফুল ইসলাম। কিন্তু সিসিটিভি ফুটেজে যাকে দেখা গিয়েছিল সে শরিফুল নয়। তাঁর বাবার এহেন চাঞ্চল্যকর মন্তব্যে নতুন করে সাড়া পড়েছে এই মামলায়। পুলিশ আপাতত দু'দিকটাই তদন্ত করে দেখছে।
সইফ বান্দ্রার 'সতগুরু শরণ' অ্যাপার্টমেন্টের ১২ তলার বাসভবনে থাকেন। সেখানেই ডাকাতির চেষ্টায় অভিযুক্ত ঢুকেছিল বলে জানা গিয়েছে। ডাকাতির চেষ্টার সময় আক্রমণকারীর দ্বারা একাধিকবার ছুরির আঘাতে আক্রান্ত হন সইফ। হামলার পর, অভিনেতাকে অবিলম্বে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তার অস্ত্রোপচার করা হয়।
এই সপ্তাহের শুরুতে, মঙ্গলবার সইফকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং কমপক্ষে দুই সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। আর এবার এই মামলায় নিজের দোষ স্বীকার করে নিল মূল অভিযুক্ত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications