কার প্রেমে মজে রয়েছেন অভয় দেওল? ছবি পোস্ট করে সম্পর্কের কথা নিজেই জানালেন অভিনেতা
অভয় দেওল ডেট করছেন
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় বলিউড অভিনেতা অভয় দেওল। প্রায়ই তিনি ছবি পোস্ট করেন। তবে সম্প্রতি অভয় তাঁর একগুচ্ছ ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁর সঙ্গে শিল্পী শিলো শিব সুলেমানকে দেখা যাচ্ছে। এই ছবি দেখার পর অভয় দেওলের অনুগামীদের মনে হয়েছে তিনি এই শিলো শিব সুলেমানের সঙ্গে ডেট করছেন এবং এটা ভালোবাসারই বহিঃপ্রকাশ।

শিলোর প্রেমে মজে অভয়
সোশ্যাল মিডিয়ায় অভয় দেওল তাঁর ও শিলোর তিনটে ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অভয় লিখেছেন, 'তরল, মুক্ত, প্রবাহিত, সৃজনশীল, প্রশান্তিমূলক, মজা, নির্ভীক, কামুক, শান্ত, অনুপ্রেরণামূলক, গতিশীল, প্রতিভাবান, সেক্সি। আর শিলো শিব সুলেমান এই সবকিছু তুমি!' অভয়ের এই ক্যাপশনের প্রতিক্রিয়ায় শিলো জবাব দেন, 'এই টেবিলে কিছুই নিষিদ্ধ নয়। আরও রোম্যাঞ্চকর জিনিস আসতে চলেছে।'

অভয়–শিলোর ঘনিষ্ঠ ছবি পোস্ট
অভয় দেওল পোস্ট করা তিনটে ছবিতেই তাঁকে এবং শিলোকে খুব ঘনিষ্ঠ হয়েই দেখা গিয়েছে। প্রথম ছবিতে শিলো তাঁর হাত অভয়ের গালে রেখেছেন। দ্বিতীয় ছবিতে অভয় শিলোর গলায় চুমু খাচ্ছেন এবং তৃতীয় ছবিতে অভয় শিলোকে জিভ দিয়ে চাটার ভান করছেন। এই তিন ছবিতেই ভক্তদের অগুণিত প্রতিক্রিয়া এসেছে। সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার মণিকা ডোগরা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, 'উভয়কেই ভালোবাসি।' তবে অভয় দেওলের এই পোস্ট অধিকাংশ ভক্তের মন ভেঙে দিয়েছে। একজন তাঁর প্রতিক্রিয়ায় লিখেছেন, 'অ্যালেক্সা! জগ সুনা সুনা গানটা বাজাও।'

কে এই শিলো শিব সুলেমান
৩২ বছরের শিলো শিব সুলেমান অভিনয় জগত থেকে কয়েকশো মাইল দূরে। তিনি একজন কন্টেম্পরারি শিল্পী। তিনি ইলেস্ট্রেশন ও ইনস্টলেশন শিল্পের জন্য পরিচিত। শিলো শিব সুলেমানের জন্ম হয়েছে কর্নাটকের বেঙ্গালুরুতে। শীলা শিব সুলেমানের মা নীলোফার সুলেমানও একজন খ্যাতনামা চিত্রকর। শিলো শিব ছোটবেলা থেকে ঘুরে বেড়াতে ভালোবাসেন। ছোটবেলা থেকে শিলো তাঁর মাকে দেখেই ছবি আঁকার প্রতি শখ জাগে এবং এটাকেই নিজের পেশা হিসাবে বেছে নেন।

অভয় দেওল অন্য ধারার অভিনেতা
অন্যদিকে অভয় দেওলকে সম্প্রতি ডিজনি চ্যানেলেন সিনেমা স্পিনে দেখা গিয়েছে। বলিউডে অভয় দেওলের অভিনয় যথেষ্ট প্রশংসিত। ওয়ে লাকি! লাকি ওয়ে! ও দেব ডি-তে তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করেছিল।

বলিউড যোগ্য মর্যাদা দেয়নি
প্রসঙ্গত, একসময় বলিপাড়ায় অন্যধারার ছবি হলেই প্রথমেই খোঁজ পড়ত অভয় দেওলের। দক্ষ অভিনয়ের পাশাপাশি 'বয় নেক্সট টু ডোর' ইমেজ তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তুলেছিল। তা সত্ত্বেও কোথাও যেন লাইমলাইট থেকে দূরেই থেকে গেলেন তিনি। কেউ কেউ বলেন বলিপাড়ার 'আন্ডাররেটেড' অভিনেতাদের মধ্যে দ্বিধাহীনভাবে উঠে আসবে তাঁর নাম। অর্থাৎ সোজা কোথায় অভয় দেওলকে যোগ্য মর্যাদা দেয়নি বলিউড। তবে অভয় দেওল মনে করেন তাঁর অভিনীত সিনেমাগুলি এখনও দর্শক মনে রেখেছেন এবং তাঁর প্রশংসাও করেন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications