আমিরের জীবনে লেগেছে ভালবাসার রঙ, প্রকাশ্যে আনলেন গৌরী স্প্র্যাটকে, বললেন মনের কথা!
আজ দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি। রঙের উৎসবে মাতোয়ারা ৮ থেকে ৮০ সকলে। প্রত্যেকের মুখ আজ বিভিন্ন রঙে রাঙা। কিন্তু সবার মাঝে একজনের মনে রঙ লেগেছে, সেই রঙ ভালবাসার রঙ। আর এবার সেই কথা সবার সামনে বলে দিলেন সেই বিশেষ ব্যক্তি।
কথা হচ্ছে বলিউড সুপারস্টার আমির খানের। অবশেষে তার নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করলেন। তিনি জানালেন, গৌরী স্প্র্যাটের সঙ্গে তিনি দেড় বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে আছেন। শুক্রবার এক আনুষ্ঠানিক সাক্ষাৎ ও শুভেচ্ছা অনুষ্ঠানে আমির গৌরীকে প্রথমবারের মতো মিডিয়ার সামনে আনেন।

মিঃ পারফেকশনিস্ট বলেন, "আমি ভেবেছিলাম এটা সবার জন্য তার সাথে দেখা করার একটা ভালো সুযোগ হবে। তাছাড়া আমাদের লুকিয়ে থাকতে হবে না। গত রাতে সে শাহরুখ খান ও সলমান খানের সঙ্গেও দেখা করেছে"। আর এরপরই অকপটে নিজের সম্পর্কের কথা সবার সামনে প্রকাশ করেন অভিনেতা।
কিভাবে শুরু হল সম্পর্ক?
আমির জানান, গৌরী স্প্র্যাট বেঙ্গালুরু থেকে এসেছেন, এবং আমিরের সঙ্গে তার পরিচয় প্রায় ২৫ বছর আগে। তবে দেড় বছর আগে তারা আবার যোগাযোগে আসেন। মুম্বইয়ে এক আকস্মিক সাক্ষাতের পর থেকেই তাদের সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়।
আমির খানের অতীতের সম্পর্ক
আমিরের প্রথম স্ত্রী রীনা দত্ত, যাকে তিনি ১৯৮৬ সালে বিয়ে করেন এবং ২০০২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান - জুনায়েদ ও ইরা খান। দ্বিতীয়বার তিনি ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। তবে ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। বর্তমানে আমির ও কিরণ তাদের ছেলে আজাদকে একসঙ্গে লালন-পালন করছেন। তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটলেও তারা খুব সুন্দর এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন।
আমির খান বর্তমানে গৌরী স্প্র্যাটের সাথে সম্পর্কে রয়েছেন। এদিনের অনুষ্ঠান থেকে খান সাহেব বলেন, "আমি ভাগ্যবান যে আমি একটা শক্তিশালী সম্পর্কের মধ্যে আছি। রীনা আর আমি ১৬ বছর একসঙ্গে কাটিয়েছি, কিরণের সঙ্গেও ১৬ বছর কেটেছে। যদিও আমরা আলাদা, তবুও আমাদের সম্পর্ক খুব সুন্দরভাবে টিকে আছে। এখন গৌরীর সাথে, আমি স্থির জীবন যাপনই অনুভব করছি"।
এই প্রসঙ্গে গৌরীর কি বক্তব্য?
গৌরী স্প্র্যাট, এদিন স্বাভাবিক ভাবেই বলেন, তিনি ভদ্র ও বুদ্ধিমান একজন জীবনসঙ্গী খুঁজছিলেন এবং আমিরকে পেয়ে তিনি খুশি। বর্তমানে, গৌরী আমিরের প্রোডাকশন হাউসের সঙ্গেও কাজ করছেন।
আমির এদিন মজা করে বলেন, "আমি জানি না, ৬০ বছর বয়সে আমার বিয়ে করা ঠিক হবে কিনা। তবে আমার সন্তানরা খুব খুশি, আর আমি ভাগ্যবান যে আমার প্রাক্তন স্ত্রীদের সাথেও আমার এত ভালো সম্পর্ক রয়েছে"।
আমির খান আপাতত তার ২০০৭ সালের হিট ছবি 'তারে জমিন পার'-এর সিক্যুয়েল "সিতারে জমিন পার"-এ অভিনয় করছেন। এটি পরিচালনা করছেন আরএস প্রসন্ন, এবং ছবিটি জুনে মুক্তি পাবে বলেই মনে করা হচ্ছে। এছাড়া, আমির "লাহোর ১৯৪৭" প্রযোজনা করছেন, যেখানে অভিনয় করবেন সানি দেওল ও প্রীতি জিন্টা। এটি পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী। ছবিটি নিয়ে আমির বলেন, "জাভেদ আখতার প্রথম কাট দেখেছেন এবং তিনি মনে করেন এটি দারুণ হবে"।
আপাতত, আমির খান তাঁর সিনেমা নিয়েই ব্যস্ত রয়েছেন। তবে এই সবের মাঝেও তাঁর জীবনে আসা বিশেষ মানুষটিকে তিনি ভুলে যাননি। তাই সবার সামনে অফিশিয়ালই হাজির করেছেন গৌরীকে। এবার দেখার পালা, কবে চারহাত এক হয়ে যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications