Bollywood: মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী, আমির-সূরিয়ার গজনী ২ মুক্তি পাবে একই দিনে
আসল নকল বিচার করা কঠিন হবে। বলিপাড়ার জোর ধামাকা আসতে চলেছে। একই দিনে মুক্তি পেতে চলেছে আমির খান এবং তামিল অভিনেতা সূরিয়ার গজনী। তামিল ছবি গজনী থেকে বলিউডে হিন্দি রিমেক করেছিলেন অভিনেতা আমির খান। সেই আসল তামিল ছবির নায়ক ছিলেন সূরিয়া।
এবার জগনী ২ তৈরি করতে চলেছেন দুই অভিনেতাই। একদিকে সূরিয়া তার কালজয়ী সিনেমা গজনীর সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন। অন্যদিকে আমির খানও গজনী ২ নিয়ে হাজির হচ্ছেন। এবার একেবারে সম্মুখ সমরে দুই অভিনেতা। একটি সময়ে হচ্ছে ছবির শ্যুটিং। আবার একই সময়ে মুক্তি পাবে ছবিটি।

অর্থাৎ এবার কোন খাতে কাহিনী গড়াবে সেটাই দেখার। কারণ এবার আর তামিল ছবির নকল করা হবে না। গজনী ২-র জন্য নতুন করে ভাবতে হয়েছে আমির খানকে। অন্যদিকে ছবির আসল অভিনেতা সূরিয়া নিশ্চয় কোনও বড় চমক নিয়ে আসতে চলেছেন। অল্লু অরবিন্দের পরিচালনায় ছবিটি করছেন সূরিয়া। অনেকদিন ধরেই পরিচালক নাকি এটি নিয়ে চিন্তা ভাবনা করছেন। কিন্তু সূরিয়াকে রাজি করানোই ছিল বড় চ্যালেঞ্জ। সেটা অবশেষে সম্ভব করা গিয়েছে।
যদিও একই সময়ে দুই তারকার ছবি মুক্তি পেলেও তাঁরা কিন্তু তা নিয়ে ভীষণ উৎসাহী। এবার দর্শকদের কাছে বড় চ্যালেঞ্জ কে কার ছবি দেখতে যাবেন। আমিরের গজনী না সূরিয়ার গজনী কে কোনটা দেখবেন সেটা ঠিক করা কঠিন হবে দর্শকদের কাছে। ২০২৫ সালের মাঝামাঝি ছবি দুটি মুক্তি পাবে। তবে ঠিক কখন তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। শোনা যাচ্ছে দুই তারকা একই সঙ্গে নাকি ছবির শ্যুটিং শুরু করে দেবেন।
এদিকে আমির খানের ছবি দীর্ঘদিন দেখতে পারননি দর্শকরা। এবার তিনি কেমন অভিনয় করছেন সেদিকে অবশ্যই নজর থাকবে সকলের। অন্যদিকে সূরিয়ার মতো অভিনেতাকেও বড়পর্দায় ফের দেখার সুযোগ হাতছাড়া করতে চান না দর্শকরা।












Click it and Unblock the Notifications