Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শাহরুখ পত্নী গৌরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন মুম্বইয়ের বাসিন্দা, কিন্তু কেন?

এবার শাহরুখ পত্নী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গৌরী এমন কি করল যার জন্য তার বিরুদ্ধে FIR দায়ের করতে হল?

খান পরিবারে বিপদ যেন মাঝে মধ্যে লেগেই থাকে! কিং খানের ছেলে আরিয়ান খানের নাম মাদক মামলায় জড়ানোর পর বিপাকে পড়তে হয়েছিল খান পরিবারকে, এবার শাহরুখ পত্নী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গৌরী এমন কি করল যার জন্য তার বিরুদ্ধে FIR দায়ের করতে হল? বুধবার ইন্টিরিওর ডিজাইনার গৌরীর বিরুদ্ধে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের ৪০৯ ধারা ও ইন্ডিয়ান পেনাল কোডের অধীনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন মুম্বইয়ের বাসিন্দা যশবন্ত শাহ কিন্তু কেন?

শাহরুখ পত্নী গৌরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন মুম্বইয়ের বাসিন্দা, কিন্তু কেন?

যশবন্ত শাহ থানায় অভিযোগ জানিয়ে বলেন, ৮৬ লক্ষ টাকার বিনিময়ে গৌরী ফ্ল্যাটের চাবি মালিকের হাতে তুলে দেননি। তুলসিয়ানি কন্সট্রাকশন অ্যান্ড ডেভলপমেন্ট লিমিটেডের সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিলেন গৌরী খান। শুধু গৌরী না অভিযোগ উঠেছে সেই সংস্থার ডিরেক্টর মহেশ তুলসিয়ানি ও চিফ ম্যানেজিং ডিরেক্টর অনিল কুমারের নামেও। তিনি আরও জানান, ৮৬ লক্ষ টাকা নিলেও তারা সময় মতোন তার হাতে ফ্ল্যাটের চাবি দেননি। শাহরুখ পত্নীর অনুপ্রেরণাতেই তিনি ফ্ল্যাটটি কিনেছিলেন। গৌরী খানের বিরুদ্ধে উত্তরপ্রদেশের লখনউতে একটি এফআইআরদায়ের করা হয়েছে।

কিছুদিন আগে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির মুম্বইয়ের বাড়িতে গিয়েছিলেন কিংখান ও তার পরিবার। তার নতুন বাড়ির ইন্টেরিয়র কাজ গৌরী খান নিজে হাতেই করেছিলেন। পূজার বাড়িতে কিং খান ছাড়াও উপস্থিত ছিলেন গৌরী খান-সহ তার পরিবার। জানা যায় সেখানে পাপারাজ্জিদের সামনে দারিয়েই গাড়িতে উঠে পড়েছিলেন শাহরুখ পত্নী। সেখানে আরিয়ানকে একটি টি শার্ট ও ডেনিম জিনসে দেখা গিয়েছিল। গৌরীকে দেখা গিয়েছিল সাদা টপ ও ট্রাউজারে।

বলা বাহুল্য, সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় #AskSRK সেশনে বসেছিলেন বলিউডের বাদশা। সেখানেই ভক্তদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়েছিলেন অভিনেতা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পাঠান ছবিটি। সিনেমাটি দারুণ সাফল্য লাভ করেছিল। সিনেমাটি শুধু দেশের মধ্যে নয় বিদেশেও দারুন ভাবে জনপ্রিয় হয়েছে এবং বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করেছে। এই সময়ে এক অনুগামী তাঁকে প্রশ্ন করে জানতে চেয়েছিলেন,বলিউডে তাঁর পরে সবচেয়ে বড় কী? তবে এই প্রশ্নের জবাব কিন্তু দিয়ে ছিলেন অভিনেতা। তিনি জানিয়েছিলেন কোনদিনও বিনোদন জগত থেকে আমি সরে যাব না, হয়তো আমি এরপর আরোও বড় হয়ে আকর্ষণীয় হয়ে ফিরে আসবো। আমাকে বলিউড থেকে সরিয়ে দিতে হবে। অভিনেতার এই কথা শুনে শাহরুখ ভক্তরা অনেক বেশি খুশি হয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+