টিভিতে বারে বারে অমিতাভের বিশেষ ছবি! চ্যানেল কর্তৃপক্ষের কাছে চিঠি, ক্ষতি হলে দায় কার জানতে চাইলেন দর্শক
টেলিভিশনে বিভিন্ন সিনেমা ঘুরে ফিরে ফের দেখানোর রেওয়াজ রয়েছে। যা ছিল দূরদর্শনের সময়েও। তবে বর্তমানে কোনও কোনো সময় কি এই প্রক্রিয়া বারে বারে করা হচ্ছে, এক দর্শকের পাঠানো চিঠিয়ে সেই তথ্যই সামনে আসছে। তবে চ্যানেল কর
টেলিভিশনে বিভিন্ন সিনেমা ঘুরে ফিরে ফের দেখানোর রেওয়াজ রয়েছে। যা ছিল দূরদর্শনের সময়েও। তবে বর্তমানে কোনও কোনো সময় কি এই প্রক্রিয়া বারে বারে করা হচ্ছে, এক দর্শকের পাঠানো চিঠিয়ে সেই তথ্যই সামনে আসছে। তবে চ্যানেল কর্তৃপক্ষকে পাঠানো সেই দর্শকে চিঠিটিও বেশ মজার।

দর্শকের চিঠি
জনৈক দর্শক চিঠিতে লিখেছেন, যে কোনও ছবি যতবার খুশি দেখানোর অধিকার রয়েছে সেই চ্যানেল কর্তৃপক্ষের। অমিতাভ বচ্চনের সূর্যবংশম বারে বারে দেখার পরে তিনি ও তার পরিবার হীরা ঠাকুর এবং তার পরিবার সম্পর্কে পরিচিত হয়ে গিয়েছেন। তবে এই জায়গা থেকে তাঁর প্রশ্ন, ঠিক কতবার এই নির্দিষ্ট চ্যানেল সূর্যবংশম ছবিটি টেলিকাস্ট করেছে। সেই দর্শকের আরও প্রশ্ন ভবিষ্যতেও ঠিক কতবার তারা এই ছবিটি টেলিকাস্ট করবেন?

বিরূপ প্রভাব হলে দায় কার?
চিঠির একটি জায়গায় খানিক মজা করেই ওই দর্শক প্রশ্ন করেছেন, বারে বারে সূর্যবংশম দেখার পরে যদি তাঁর (দর্শক) পরিবারের মানসিক স্বাস্থ্যের ওপরে কোনও প্রভাব পড়ে, তাহলে কে দায় নেবে? এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই চিঠি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

ছবিটির মুক্তি ১৯৯৯ সালে
প্রসঙ্গত বলে রাখা ভাল সূর্যবংশম ছবিটি মুক্তি পায় ১৯৯৯ সালে। এই ছবিতে অমিতাভ বচ্চন ছাড়াও অভিনয় করেছেন, কাদের খান, অনুপম খের, জয়া সুধা এবং সৌন্দর্যা। ছিলেন রেখাও। ছবিতে অমিতাভ বচ্চনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করা অভিনেত্রীর জন্য ডাব করেছিলেন রেখা।

তরুণ প্রজন্মের জন্য
চলচ্চিত্র বিশ্লেষকরা বলে থাকেন, ছবিটি ২০ বছরের বেশি সময় আগে প্রকাশ পেলেন সূর্যবংশম এখনও তরুণ প্রজন্মের দেখার মতো। সেখানে পিতা-পুত্রের মধ্যে সম্পর্ককে যেমন দেখানো হয়েছে, ঠিক তেমনই ডাউন টু আর্থ। নিরক্ষর হীরা (অমিতাভ) সুশিক্ষিত মহিলা গৌরির প্রেমে পড়ে যান। গৌরি মেনে নিতে পারেনি। পরে হীরা ধনী ব্যবসায়ী গিসেবে সফল হয়ে উঠলে গৌরি তাঁর কাছে চাকরির জন্য আসে। পরিশ্রম যে ফল দেয়, তা এই ছবিতে দেখানো হয়েছে।
(ছবি সৌজন্য: ইউটিউব)












Click it and Unblock the Notifications