বাহুবলীকে প্রত্যাখান করেছেন তাবড় তাবড় অভিনেতারা, সেই তালিকায় রয়েছে কাদের নাম

বাহুবলীকে প্রত্যাখান করেছেন তাবড় তাবড় অভিনেতারা,সেই তালিকায় রয়েছে কাদের নাম

বাহুবলী নিয়ে নতুন করে বলার কিছুই নেই। ব্লকবাস্টার এই ছবির প্রতিটি চরিত্র যেন মনে গেঁথে গিয়েছে। প্রভাস থেকে অনুষ্কা, রানা ডগ্গুবতী থেকে সত্য়রাজ, অভিনয় পারদর্শীতায় মুগ্ধ করেছেন সকলেই। এই প্রথম কোন সিনেমা যা প্রতিটি মানুষের আবেগে সরাসরি হস্তখেপ করে, ভাবতে বাধ্য করেছে "কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল।"

এই মুভিটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে এটি কেরালায় বিবাহবাসরের স্টাইল বহুবলির ধাঁচে গড়ে তোলা হয়েছিল। এটিই প্রথম ভারতীয় সিনেমা যেটি ১০০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে। যে অভিনেতাদের প্রথমে কাস্টের জন্য যোগাযোগ করা হয়েছিল তারা সিনেমার জনপ্রিয়তা দেখে তাদের সিদ্ধান্তের জন্য অনুতাপ বোধ করেছিলেন। কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছিল এই প্রশ্নের বিভিন্ন ভবিষ্যদ্বাণী ছিল এবং সিনেমাটির টু বি কন্টিনিউ হিসেবেপরবর্তী অংশে যা পরবর্তীতে বাহুবলী- দ্য কনক্লুশন নামে মুক্তি পায়।

এই প্রতিবেদনে এমন অভিনেতাদের তালিকা দেওয়া হল যারা বিভিন্ন কারণে প্রথমে সিনেমাটি প্রত্যাখ্যান করেছিলেন এবং বাহুবলী ছবিতে অভিনয়ের সুযোগ হারিয়ে পরে তারাই নিজেদের হাত কামড়িয়েছেন।

হৃতিক রোশন-বাহুবলী

হৃতিক রোশন-বাহুবলী

প্রাথমিকভাবে শুধুমাত্র বলিউডে সিনেমাটির মুক্তির পরিকল্পনা করা হয়েছিল বলে হৃতিক রোশনকে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু পরিচালক রাজামৌলি অভিনেতার প্রতিশ্রুতি পাওয়ার আগে সিনেমার পুরো গল্পটি তিনি প্রকাশ করেন নি। যেহেতু রাজামৌলি সম্পূর্ণ গল্পটি প্রকাশ করেননি অভিনেতার কাছে, তাই হৃতিকও সেই ভাবে কোন প্রতিশ্রুতি দেন নি পরিচালককে। ফলে বোঝাপড়ায় বাধার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত হৃতিক মুভিটি প্রত্যাখ্যান করে মহেঞ্জোদারোর সাথে এগিয়ে গিয়েছিলেন।

জন আব্রাহাম- ভল্লালদেব

জন আব্রাহাম- ভল্লালদেব

ভল্লালদেবের ভূমিকায় রাজামৌলির প্রথম পছন্দ জন ছিলেন। তার মনে হয়েছিল জন আব্রাহামকে ভিলেনের চরিত্রে দেখিয়ে দর্শকদের নজর আটকে রাখবেন স্ক্রীনে। তিনি জনকে স্ক্রিপ্টও পাঠিয়েছিলেন। বেশ কিছু দিন অপেক্ষা করার পর এবং জনের দিক থেকে ইতিবাচক সাড়া না পেয়ে তিনি রানা দাগ্গুবাতিকে এই সিনেমার জন্য় সাইন করেন।

মোহনলাল- কাটাপ্পা

মোহনলাল- কাটাপ্পা

গুজব ছিল যে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির মুখ মোহনলালকেও এই সিনেমায় কাটাপ্পা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। মোহনলালের হাতে সেই সময় প্রচুর প্রোজেক্ট থাকায় বাহুবলির জন্য় পরিচালককে সময় দিতে পারেন নি। তাই মোহনলালের পরিবর্তে সত্যরাজকে এই ভূমিকা দেওয়া হয়েছিল।

বিবেক ওবেরয়- ভল্লাদেব

বিবেক ওবেরয়- ভল্লাদেব

নেতিবাচক চরিত্রে, বিবেক ওবেরয়কে ভল্লাদেবের ভূমিকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ে অভিনেতার আগের বেশকিছু প্রোজেক্টের কারণে তিনি সিনেমাটি প্রত্যাখ্যান করেছিলেন।

 সোনম কাপুর- অবন্তিকা

সোনম কাপুর- অবন্তিকা

যেহেতু প্রথম দিকে ছবিটি শুধুমাত্র বলিউডে মুক্তি পাওয়ার কথা ছিল সোনম কাপুরকে অবন্তিকা চরিত্রে অভিনয়ের জন্য যোগাযোগ করা হয়েছিল।

কিন্তু সিনেমাটির জন্য পরিচালক সোনমের কাছে পুরো সময় চেয়েছিলেন। কিন্তু সময়ের অভাবে অভিনেত্রী সিনেমাটি প্রত্যাখ্যান করেছিলেন।

 শ্রীদেবী- শিবগামী দেবী

শ্রীদেবী- শিবগামী দেবী

রাজমাতা শিবগামী দেবীর ভূমিকার জন্য রাজামৌলি যখন শ্রীদেবীর সাথে যোগাযোগ করেছিলেন তখন তিনি একটি ফাইভ-স্টার হোটেলে পুরো ফ্লোর বুকিং এবং মুম্বাই থেকে হায়দ্রাবাদের বিজনেস ক্লাস টিকিট সহ আরও বেশ কিছু দাবি করেছিলেন। যখন রাজামৌলি সেই দাবি পূরণ করতে পারেননি তখন শ্রী দেবী সিনেমাটি প্রত্যাখ্যান করেছিলেন।

নয়নতারা- দেবসেনা

নয়নতারা- দেবসেনা

দক্ষিণ ভারতীয় এই সুন্দরীকেও দেবসেনার ভূমিকার জন্য যোগাযোগ করা হয়েছিল তবে তিনি তার পূর্বের প্রতিশ্রুতিগুলির কারণে সিনেমাটি প্রত্যাখ্যান করেছিলেন। পরে অনুষ্কা শেঠি এই ভূমিকায় অভিনয় করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+