একতা কাপুরের 'নাচ বলিয়ে'-র ৭টি ভোলবদল

নাচ বলিয়ে, সেলিব্রিটি রিয়্যালিটি ডান্স শো, স্টার প্লাসের এক অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান। ৬ টি সিজন পার করে এবার শুরু হল নাচ বলিয়ে ৭। ২৬ তারিখ থেকে স্টার প্লাসে এই অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয়েছে।

তবে এবারের সিজনটা কিন্তু বাকি ৬ টার থেকে অনেকটাই আলাদা। আর তাই তো এবারের সিজনটা 'টু মাচ'। আসলে নাচ বলিয়ে এবার অনেকটা বিগ বস ফরম্যাটকে ধরে এগোতে চাইছে। যে ৭ টি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে, সপ্তম সিজনে তার তালিকা নীচে দেওয়া হল

১. সবার প্রথমেই বদলে গিয়েছেন বিচারক প্যানেল। এইবারের বিচারক প্যানেলে থাকছেন অভিনেত্রী প্রীতি জিনটা, মাস্টার মর্জি এবং জনপ্রিয় লেখক চেতন ভগৎ।

২. নাচ বলিয়ে সাধারণচ এতদিন শনি-রবিবার দেখানো হত। এবার এই শো সোম থেকে শুক্র রাত সাড়ে ১১টার স্লটে দেখা যাবে, আর শনিবার ও রবিবার রাত ৮ টায় দেখা যাবে। অর্থাৎ সপ্তাহের প্রত্যেকদিনই দেখা যাবে এই অনুষ্ঠান।

৩. শুধু নাচ নয়, এবারে সেলিব্রিটি প্রতিযোগীদের পারফর্ম করতে হবে টাস্কও। আর টাস্ক পারফরম্যান্সের ভিত্তিতে তাদের দেওয়া হবে অতিরিক্ত নম্বরও। নাচ ও টাস্ক এই দুইয়ের ভিত্তিতে বিচারকরা ঠিক করবেন কার পারফরম্যান্স কত ভাল।

৪. সবচেয়ে বড় পরিবর্তন হল, এবারের নাচ বলিয়ে-তে কোনও জনতার ভোটিং নেই। প্রীতি, মর্জি, চেতনের সিদ্ধান্তেই জুটিরা আউট হবেন।

৫. ডান্স ইন্ডিয়া ডান্স -এর আদলে এই অনুষ্ঠানেও একজন মহাগুরু রাখা হচ্ছে। আর এই মহাবিচারক হচ্ছেন একতা কাপুর। একতার কাছে বিশেষ অধিকার থাকবে য়ার দরুণ চেতন, প্রীতি এবং মর্জির সিদ্ধান্ত বদলে দিতে পারেন তিনি।

৬. স্বামী-স্ত্রী বা সেলিব্রিটি এই প্রেমিক জুটিরা রিহার্সাল ছাড়া অন্য কোনও সময় একে অপরের সঙ্গে দেখা করতে পারবেন না।

৭. তবে প্রতিযোগীরা সপ্তাহে একবার করে পরিবিরের সদস্যদের সঙ্গে কথা বলতে পারবেন।

উপেন-জয়-রেশমি

উপেন-জয়-রেশমি

নাচের রিহার্সাল করতে গিয়ে আহত হয়েছেন উপেন পটেল, জয় সোনি এবং রেশমি দেশাই। উপেনের পিঠের সমস্যা আগেই ছিল তা আবার চাগাড় দিয়ে উঠেছে। নাচতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন রেশমি। অন্যদিকে জয়ের দুই হাঁটুতেই আঘাত লেগেছে।

স্মাইলি-বিনীত

স্মাইলি-বিনীত

নাচ বলিয়ে ৭-এ প্রথমেই স্মাইলি ও বিনীতের জুটি শো থেকে বেরিয়ে যাবেন আুট হয়ে।

শক্তি-নেহা

শক্তি-নেহা

মেরি আশিকি তুমসে হ্যায় জনপ্রিয় ধারাবাহিক টেলিভিশনের। আর সেই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন শক্তি ওরফে আরভি/রণবীর। ধারাবাহিকের চুক্তি ও অভিনয়ের চাপে প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই আউট হয়ে যাবে শক্তি ও নেহা।

উপমা

উপমা

বিগ বসের পর নাচ বলিয়ে-তেও ফেভারিট জুটি করিশ্মা তান্না ও উপেন পটেল।

বিচারক

বিচারক

বদলে গিয়েছেন বিচারক প্যানেল। এইবারের বিচারক প্যানেলে থাকছেন অভিনেত্রী প্রীতি জিনটা, মাস্টার মর্জি এবং জনপ্রিয় লেখক চেতন ভগৎ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+