৬২তম ফিল্মফেয়ার পুরস্কার : সবাইকে ছাপিয়ে গেলেন আমির-আলিয়া
৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ফের একবার জয়জয়কার বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের। দঙ্গল সিনেমার জন্য ৬২তম ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন তিনি।
মুম্বই, ১৫ জানুয়ারি : ৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ফের একবার জয়জয়কার বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের। দঙ্গল সিনেমার জন্য ৬২তম ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন তিনি।
ফিল্মফেয়ার পুরস্কার ২০১৭-র পুরো তালিকা একনজরে
পাশাপাশি এবছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। দুটি সিনেমার জন্য আলিয়ার দিকে সকলের নজর ছিল। ডিয়ার জিন্দেগি ও উড়তা পাঞ্জাব। উড়তা পাঞ্জাবে আলিয়া বিহারি উদ্বাস্তুর ভূমিকায় অভিনয় করেন। যে পরে দুর্ভাগ্যক্রমে মাদকের নেশায় জড়িয়ে পড়ে।

এদিকে দঙ্গল সিনেমায় কুস্তিগীর মহাবীর সিং ফোগতের চরিত্রে অভিনয় করেন আমির। অসাধারণ দক্ষতা ও পরিশ্রমে ফের একবার সিনেমাপ্রেমীদের মন জয় করেছেন তিনি।
শ্রীদেবী ও বনি কাপুর এদিন পুরস্কার তুলে দেন আলিয়ার হাতে। উড়তা পাঞ্জাবের মতো সিনেমার জন্য পুরস্কার পেয়ে তিনি আনন্দিত, জানিয়েছেন আলিয়া। এজন্য শাহিদ কাপুরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এদিকে প্রতিবারের মতো এবারও পুরস্কার প্রদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন আমির। আমিরের হয়ে রেখার হাত থেকে পুরস্কার তুলে নেন ছবির পরিচালক নীতেশ তিওয়ারি।
এদিন আরও দুটি বিভাগে সেরার সেরা পুরস্কার জিতেছে দঙ্গল। সেরা পরিচালক বিভাগে পুরস্কার জিতেছেন নীতেশ তিওয়ারি। এবং বছরের সেরা সিনেমার খেতাবও পেয়েছে দঙ্গল। ফলে সবমিলিয়ে সেরা চারটি পুরস্কারের তিনটিই জুটেছে আমিরের ভাগ্যে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications