দেখে নিন কোন পাঁচ বলিউড তারকা করোনা কালে বিলাসবহুল গাড়ি কিনলেন
বলিউড তারকাদের বিলাসবহুল গাড়ি
বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাদের লাইফ স্টাইল সম্পর্কে জানতে সব সময় তাদের কৌতূহল কাজ করে। বলিউড তারকাদের বিভিন্ন শখের মধ্যে একটি শখ হল গাড়ি কেনার। নতুন গাড়ি কেনার ব্যাপারে ভীষণ খরুচে বলিউড তারকারা। প্রত্যেকেরই রয়েছে নামিদামি ব্যান্ডের একাধিক গাড়ি। শুধু গাড়িই নয় বেশ দুর্লভ বাইকের সংগ্রহও রয়েছে বলিউড তারকাদের। এসব গাড়ির কোনোটা নিজে কিনেছেন, কোনোটা উপহার পেয়েছেন। এই মহামারি পরিস্থিতিতেও কয়েকজন তারকা নতুন গাড়ি কিনে ফেলেছেন এবং সোশ্যাল মিডিয়া জুড়ে সেইসব গাড়ির ছবি দেখে অবাক নেটিজেনরা।

কার্তিক আরিয়ান–ল্যাম্বারগিনি উরু
করণ জোহরের প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি ভাঙার জন্য শিরোনামে এসেছিলেন বলিউডের সাম্প্রতিক হার্টথ্রব কার্তিক আরিয়ান। কিন্তু সেই শোক ভুলে তিনি কিনে ফেললেন ল্যাম্বারগিনি এসইউভি, উরু পার্ল ক্যাপসুল, যার মূল্য ৩.৪৩ কোটি। কালো রঙের ল্যাম্বারগিনির সঙ্গে কালো রঙের শার্ট পরে গাড়ির সামনে পোজ দিয়ে ছবিও তুলেছেন আরিয়ান। গত বছর আরিয়ান তাঁর মাকে জন্মদিনের উপহার হিসাবে মিনি কপার কনভার্টিবল কার দিয়েছিলেন।

প্রভাস–ল্যাম্বারগিনি আভেনটাডর এস রোডস্টার
বাহুবলী অভিনেতা প্রভাস ল্যাম্বারগিনি আভেনটাডর এস রোডস্টার কিনেছেন। কমলা রঙের এই গাড়িটির আলাদা সৌন্দর্য, যা দেখলেই প্রেমে পড়ে যাবেন। এই গাড়িটির মূল্য ৫.৭৯ কোটি। প্রভাস তাঁর গাড়ির সম্ভারে এই গাড়িটি যোগ করতে পেরে খুবই খুশি।

অনিল কাপুর–মার্সিডিজ–বেঞ্জ জিএলএস
বলিউড সুপারস্টার অনিল কাপুর তাঁর স্ত্রী সুনীতা কাপুরের জন্মদিনে তাঁকে এক কোটি টাকার ওপর মার্সিডিজ-বেঞ্জ জিএলএস উপহারে দিয়েছেন। এই মডেলের গাড়ি বলিউডের অনেক তারকাদের বাড়িতেই শোভা পাচ্ছে।

শাহিদ কাপুর–বিএমডব্লিউ এক্স সেভেন এম৫০ডি
কবীর সিং তারকা শাহিদ কাপুরের গাড়ির গ্যারেজে আগে থেকে বিলাসবহুল সিডান ও এসইউভির সম্ভার রয়েছে। যার মধ্যে অন্যতম, মার্সিডিজ-এএমজি এস৪০০, রেঞ্জ রোভার ভগ, জাগুয়ার এক্সকেআর-এস এবং সম্প্রতি তিনি কিনেছেন বিএমডব্লিউ এক্স সেভেন এম৫০ডি। এই গাড়িটির মূল্য ১.৬০ কোটি টাকা। এই গাড়িটি কেনার আগে শাহিদ প্রথমে টেস্ট ড্রাইভ করেন এবং সন্তুষ্ট হওয়ার পরই কাল বিলম্ব না করে এটি কিনে নেন। শাহিদের পাশাপাশি এই একই গাড়ি রয়েছে অজয় দেবগণেরও। তিনি ২০২০ সালে এই গাড়িটি কিনেছিলেন।

সারা আলি খান–মার্সিডিজ–বেঞ্জ জি ওয়াগন
লাভ আজ কাল ও কুলি নম্বর ওয়ান খ্যাত তরুণ অভিনেত্রী সারা আলি খান সম্প্রতি কিনেছেন মার্সিডিজ-বেঞ্জ জি ওয়াগন। দারুণ ডিজাইনের এই জার্মান ফাইভ-সিটার গাড়িটির মূল্য ১.৬২ কোটি টাকা। সাদা রঙের এই গাড়িটি এখন সবচেয়ে প্রিয় সইফ-কন্যার।












Click it and Unblock the Notifications