Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Filmfare-এ সেরা ছবির পুরস্কার 'টুয়েলভথ ফেল'-র ঝুলিতে, কি লিখলেন রিয়েল হিরো IPS মনোজ শর্মা

তাবর বিগবাজেটের ছবিকে হারমানিয়েছে শেষ বেলার ছবি ১২ ফেল। কমবাজেটের ছবি। অভিনেতারাও তেমন কেউ নামি-দামি নন। তাতেও দর্শকদের মন জিতে নিয়েছে ছবিটি। একেবারে সত্যিকারের ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে।

১২ ফেল ছবিটি ফিল্ম ফেয়ারে সেরা ছবির পুরস্কার পেয়েছে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত মেসি। সেরা ছবির পুরস্কার হাতে পাওয়ার পর তিনি ভুলে যাননি ছবির রিয়েল িহরোকে। আইপিএস অফিসার মনোজ শর্মার কাছে পুরস্কার নিয়ে ছুটে গিয়েছিলেন তিনি। তাঁর হাতে ট্রফি ধরিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন এই পুরস্কারের যোগ্য তিনি। কারণ তাঁর সাফল্যের কাহিনী পর্দায় তুলে ধরেই বিক্রান্ত এই সেরার পুরস্কার পেয়েছেন।

12 failn

অভিনেতা এই আচরণে মুগ্ধ আইপিএস অফিসার মনোজ শর্মাও। সেশ্যাল মিডিয়ায় বিক্রান্ত মেসির সঙ্গে ফিল্মফেয়ারের পুরস্কার হাতে ছবি দিয়ে তিনি লিখেছেন, 'যখন এক মনোজ আরেক মনোজকে নিজের ফিল্মফেয়ারের ট্রফি দেখাতে নিয়ে আসে তখন তাঁকে আলো ভালোবাসতে ইচ্ছে করে।'

আইপিএস মনোজ কুমার শর্মার জীবনী ১২ ফেল ছবিতে তুলে ধরা হয়েছে। একেবারে দরিদ্রসীমার নীচে থাকা এক যুবক কীভাবে কঠিন পরিশ্রম, অধ্যাবসায় আর সংযম দিয়ে ইউপিএসসি পরীক্ষায় পাস করতে পেরেছিলেন সেই সংগ্রামের কাহিনীই বর্ণিত হয়েছে ছবিটিতে।

বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় ছবিটি তৈরি করা হয়। তাতে প্রধান চরিত্র অর্থাৎ আইপিএস মনোজ শর্মার ভূমিকায় অভিনয় করেছিলে বিক্রান্ত মেসি। এই ছবিটি এতোটাই দর্শকদের অনুপ্রাণিত করেছে যে সব বিগবাজেটের সিনেমাকে হারিয়ে দিয়েছে। শাহরুখ খানের জওয়ান, সানি দেওলের গদর-২ থেকে রণবীর কাপুরের অ্যানিম্যাল বক্স অফিসে রেকর্ড গড়া কোনও ছবিই ১২ ফেলের কাছে দাঁড়াতে পারেনি। দর্শকরা হইহই করে সিনেমা হলে গিয়ে দেখেছে ছবিটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+