নগ্ন ফটোশুটের জের, চেম্বুর থানায় জিজ্ঞাসাবাদের মুখে রণবীর সিং
নগ্ন ফটোশুট করায় রীতিমতো বিপাকে পড়তে হল অভিনেতা রণবীর সিংকে। গত মাসে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে মুম্বইয়ের চেম্বুর থানার পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়। আর সেই অভিযোগের ভিত্তিতে সোমবার ২৯ সেপ্টেম্বর চেম্বুর থানায় আসেন অভিনেতা রণবীর সিং।

পুলিশ এর আগেই এই ঘটনার তদন্তে সহায়তা করার জন্য রণবীর সিংকে নোটিশ পাঠিয়েছিল। সোমবার চেম্বুর থানার তদন্তকারী পুলিশ অফিসার আসার আগেই সকাল সাতটায় পৌঁছে যান রণবীর সিং এবং এরপর তাঁর বয়ান রেকর্ড করা হয়। জিজ্ঞাসাবাদ শেষ করে সকাল ৯.৩০ টা নাগাদ চেম্বুর থানা থেকে অভিনেতাকে বেরিয়ে আসতে দেখা যায়। তবে অভিনেতাকে ফের ডাকা হতে পারে বলেই জানা যাচ্ছে এখনও। অভিযোগে বলা হয়েছে যে সাধারণভাবে নারীদের অনুভূতিতে আঘাত করেছে তাঁর ছবি। তাঁর নগ্ন ছবির মাধ্যমে মহিলাদের শালীনতাকে অপমান করা হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে পুলিশ রণবীর সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩৫০৯ সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। এছাড়াও আইটি আইনেও মামলা রুজু করেছে পুলিশ। প্রসঙ্গত, গতমাসে রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট দেশজুড়ে আলোড়ন ফেলেছিল। একদিকে যেমন অভিনেতার সাহসীকতার প্রশংসা করা হয়েছে তেমনি সমালোচনায় বিদ্ধ করা হয়েছে রণবীর সিংকে। পেপার ম্যাগাজিনের জন্য রণবীর এই নগ্ন ফটোশুট করেন। তবে ইন্ডাস্ট্রির বন্ধুরা রণবীরকে সমর্থন করে গিয়েছেন। আলিয়া ভাট থেকে সারা আলি খান, স্বরা ভাস্কর, বিদ্যা বালান সকলেই অভিনেতাকে সমর্থন করেছেন এবং তাঁর ছবির প্রশংসা করেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications