Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জ্যাকলিন–নোরা সহ একাধিক অভিনেত্রীরা কীভাবে জড়িয়ে পড়লেন কনম্যান সুকেশের সঙ্গে জানুন

২০০ কোটি টাকার জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িতথাকার কারণে সম্প্রতি খবরের শিরোনামে এসেছেন বলিউডের বেশ কিছু জনপ্রিয় অভিনেত্রী। তাঁদের মধ্যে জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে সুকেশ চন্দ্রশেখরের ডেটিং নিয়ে গত বছর থেকেই জল্পনা তুঙ্গে। শনিবার এক সূত্র মারফৎ এও জানা গিয়েছিল যে একটা সময়ে এসে জ্যাকলিন ফার্নান্ডেজ সুকেশকে বিয়ে করবেন বলেও ভেবেছিলেন। তদন্তকারী সংস্থা এও জানিয়েছে যে জ্যাকলিন বাদে সুকেশের সঙ্গে নোরা ফতেহি, নিকি তাম্বোলি, চাহাত খান্না, সোফিয়া সিং ও আরুশা পাটিলের মতো অভিনেত্রীদের সঙ্গেও যোগাযোগ ছিল সুকেশের।

পিঙ্কি ইরানী পরিচয় করিয়ে দিত

পিঙ্কি ইরানী পরিচয় করিয়ে দিত

কিন্তু কীভাবে বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীদের নাম যুক্ত হল কনম্যান সুকেশের সঙ্গে?‌ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে এইসব অভিনেত্রীদের পরিচয় করিয়ে দিয়েছিল তারই ঘনিষ্ঠ সহযোগী পিঙ্কি ইরানী। পিঙ্কি ইরানীকে কনম্যান এই কাজটি দিয়েছি এবং জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য পিঙ্কি কোটি টাকা নিয়েছিল সুকেশের থেকে। সুকেশের ভুয়ো তথ্য দিয়ে জ্যাকলিনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ইডি পিঙ্কি ইরানীর বিরুদ্ধে চার্জ গঠন করেছে। সূত্রের খবর পিঙ্কি জেলের মধ্যে থেকেই অভিনেত্রীদের সঙ্গে সুকেশের পরিচয় করিয়ে দিতে সাহায্য করে এবং তাঁদেরকে সুকেশের পক্ষ থেকে দামী দামী উপহারও পৌঁছে দিত পিঙ্কি।

জ্যাকলিন–সুকেশ ঘনিষ্ঠতা

জ্যাকলিন–সুকেশ ঘনিষ্ঠতা

ইডিকে জ্যাকলিন ফার্নান্ডিজ জানিয়েছিলেন যে সুকেশ নিজেকে সান টিভির মালিক হিসাবে পরিচয় করিয়েছিল এবং সে জয়ললিতার রাজনৈতিক পরিবারের সঙ্গে তিনি যুক্ত। জ্যাকলিন জানান যে সুকেশ তাঁকে ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ফোন করেছিল কিন্তু অভিনেত্রী সাড়া দেননি। এরপর জ্যাকলিনের সঙ্গে সরকারি অফিস থেকে কেউ যোগাযোগ করে সুকেশ চন্দ্রশেখরের সংস্পর্শে তাঁকে থাকতে বলে, যে নিজেকে শেখর রত্ন ভেলা বলে জাহির করেছিল। ২০২১ সালের অক্টোবর মাসে কনম্যানের আইনজীবী অনন্ত মালিক সংবাদমাধ্যমকে জানান যে সুকেশ ও জ্যাকলিন একে-অপরের সঙ্গে ডেট করছেন। যদিও জ্যাকলিন সুকেশের সঙ্গে ডেট করার বিষয়টি একেবারে খারিজ করে দেন। তবে এর এক সপ্তাহের মধ্যেই জ্যাকলিন ও সুকেশের ঘনিষ্ঠ মহূর্তের ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে যায়।

নোরা–সুকেশ সম্পর্ক

নোরা–সুকেশ সম্পর্ক

এই জালিয়াতি কাণ্ডে যুক্ত থাকার জন্য নোরা ফতেহিকে ৬ ঘণ্টার জন্য জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ। ২০২০ সালের ডিসেম্বরে চেন্নাইতে এক ইভেন্টে যোগ দেওয়া নিয়ে নোরাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে তাঁর এজেন্সি এক্সিড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের মাধ্যমে ওই ইভেন্টের বুকিং করা হয়েছিল। নোরা এও জানিয়েছেন যে ওই ইভেন্টে তাঁর সঙ্গে সুকেশের স্ত্রী লীনা মারিয়া পলের দেখা হয়, যিনি নোরাকে গুচির ব্যাগ ও আইফোন উপহার দেন। লীনা সেই সময় জানিয়েছিলেন যে সুকেশ নোরার খুব বড় ভক্ত কিন্তু অভিনেত্রীর সঙ্গে তিনি দেখা করতে আসতে পারেননি। এরপর লীনাই নোরার সঙ্গে সুকেশের কথা বলিয়ে দেন ফোনের মাধ্যমে। নোরা বলেন, '‌সুকেশ আমায় ধন্যবাদ জানায় এবং বলে যে তারা আমার খুব বড় ভক্ত। এরপর লীনা ঘোষণা করেন যে আমায় নতুন বিএমডব্লিউ গাড়ি দেবে তাদের ভালোবাসা প্রকাশ করতে।'‌ যদিও নোরা তাদের জানিয়ে দিয়েছিল যে তাঁর কাছে বিএমডব্লিউ রয়েছে তাই আর কোনও গাড়ি তাঁর লাগবে না।

তিহার জেলে দেখা করতে আসতেন অভিনেত্রীরা

তিহার জেলে দেখা করতে আসতেন অভিনেত্রীরা

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানতে পেরেছে যে চারজন ছোট অভিনেত্রী ও মডেল, নিকি তাম্বোলি, চাহাত খান্না, সোফিয়া সিং ও আরুশা পাটিল কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে দেখা করতে এসেছিলেন যখন সে দিল্লি জেলে বন্দী ছিল। পিঙ্কি ইরানীর মাধ্যমেই এই অভিনেত্রীরা কনম্যানের সঙ্গে তিহার জেলে দেখা করতে আসেন। পিঙ্কি এই অভিনেত্রীদের সুকেশের সঙ্গে বিভিন্ন নামে পরিচয় করিয়ে দেয় এবং তাঁদের দেখা করার বিনিময়ে তাঁরা কনম্যানের কাছ থেকে অর্থ এবং উপহার গ্রহণ করত। এই অভিনেত্রীদের মধ্যে আরুশা পাটিল স্বীকার করেছেন যে পিঙ্কি ইরানী তাঁকে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে দেখা করিয়ে দিয়েছিলেন ঠিকই কিন্তু অভিনেত্রী তিহার জেলে তাঁর সঙ্গে দেখা করতে যেতে অস্বীকার করেন। এইসব অভিনেত্রীদের কাছে সুকেশ নিজেকে শেখর বলেই পরিচয় দিত এবং যে ইন্ডাস্ট্রির বড় এক ব্যক্তিত্ব বলেও জানাত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+