(ছবি) জিকিউ এর ফটোশ্যুটে লাস্যময়ী ক্যাটরিনা
সলমন খানের বান্ধবী হিসাবে প্রথমে বলিউডে নাম হয়েছে তাঁর। তবে তারপরে সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসে ক্রমেই বলিউডে নিজের জমি শক্ত করেছেন ক্যাটরিনা কাইফ। আর এখন টিনসেল টাউনের অন্যতম খ্যাত অভিনেত্রী তিনি। [মডেলিং জীবনে কেমন ছিলেন ক্যাটরিনা, দীপিকা, অনুষ্কা]
এবছর সঈফ আলি খানের সঙ্গে ক্যাটরিনা অভিনীত ছবি 'ফ্যান্টম' মুক্তি পেয়েছিল। তবে বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি ছবিটি। তবে নিজের বয়ফ্রেন্ড রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের জেরে সারা বছরই মিডিয়ার নজরে ছিলেন ক্যাটরিনা।
মডেলিং জগত থেকে অভিনয়ে আসা ক্যাটরিনা কাইফ যে এখনও মডেলিংয়ে তোলপাড় করতে পারেন তা তিনি বুঝিয়ে দিয়েছেন বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন জিকিউ-এর জন্য করা হট ফটোশ্যুট থেকেই। নিচের স্লাইডে দেখে নিন ক্যাটরিনার সেই চোখ ঝলসানো রূপ।

কালো অন্তর্বাসে ক্যাটরিনা
কালো অন্তর্বাসের উপরে শ্রাগ পরা ক্য়াটরিনার আবেদন স্বর্গীয় রূপ নিয়েছে।

ফরম্যাল লুকে
টু-পিস ফরম্যালে একেবারে ঝকঝকে ক্যাটরিনা।

নীল ব্রেজার পরে ক্যাটরিনা
নীল ব্রেজারে যেন আরও সুন্দরী হয়ে উঠেছেন ক্যাটরিনা। এতে লাগানো সোনালি বোতাম ড্রেসটিতে আরও গ্ল্যাম যুক্ত করেছে।

সাদা শার্ট ও টাই
সাদা শার্ট ও মেরুন টাই পরিহিত ক্যাটরিনার এই লুকটিও অসাধারণ।

জিকিউ-এ অন্য ক্যাটরিনা
জিকিউ-এর ফটোশ্যুটে নিজের চেনা ছক থেকে বেরিয়ে এসে বোল্ড ও সেক্সি রূপে ধরা দিয়েছেন ক্যাটরিনা। আর এটি তাঁর গুণমুগ্ধদের খুব পছন্দও হবে তাতে সন্দেহ নেই।
আরও এমন খবর পড়ুন এখানে :












Click it and Unblock the Notifications