কফি উইথ করণ–এর সপ্তম সিজন শুরু, ডাক পাননি কঙ্গনা, ক্ষোভ প্রকাশ সোশ্যাল মিডিয়ায়

বৃহস্পতিবার থেকে ডিজনি প্লাস হটস্টারে শুরু হয়ে গেল বলিউডের অন্যতম চ্যাট শো '‌কফি উইথ করণ'‌। এই শো শুরু হওয়ার আগে করণ জোহর তাঁর এই শোয়ের আগের পর্বগুলি শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। আর এই পর্বগুলি দেখার পর বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অবাক হন যে কেন করণ সেই পর্বটি দেখাননি, যেখানে অভিনেত্রী এসেছিলেন। তবে তাঁর নিজের এই প্রশ্নের জন্য তিক্ত উত্তরও ছিল।

কফি উইথ করণ–এর সপ্তম সিজন শুরু

করণ জোহরের শোতে কঙ্গনা যেবার এসেছিলেন সেই স্ক্রিনশট অভিনেত্রী বৃহস্পতিবার ইনস্টাগ্রামে শেয়ার করে বলেন, '‌পাপা জো আজকের ওটিটি প্রিমিয়ারের জন্য সব বিখ্যাত কফি পর্বগুলিকে দেখাবে। শুভেচ্ছা পাপা জো-কে। কিন্তু এই পর্বটির কি হবে?‌ ওহ দুঃখিত, এটা তো সার্জিক্যাল স্ট্রাইক ছিল, বাড়িতে ঢুকে মেরেছিলাম তাই না। আমার পর্বটি তাঁর শোয়ের জনপ্রিয় পর্ব ছিল এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মতোই তাঁকে টিভি থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়।'‌

কঙ্গনা একটি প্রতিবেদনের স্ক্রিনশটও শেয়ার করেন যেখানে করণ জানিয়েছেন যে স্বজনপোষণের জন্য তাঁকে অভিশাপ ও ট্রোল করা হচ্ছে। কঙ্গনা স্ক্রিনশট শেয়ার করে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, '‌তাঁর সব কাজ একসঙ্গে রাখার পরও আমি তাঁকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছি।'‌ প্রসঙ্গত, ২০১৭ সালে কফি উইথ করণ-এর পঞ্চম সিজনে কঙ্গনা রানাওয়াত এসেছিলেন এবং সেই সময় কঙ্গনা করণের দিকে অভিযোগ তুলে জানান যে তিনি স্বজনপোষণের পতাকা বাহক। কঙ্গনা সেই সময় সইফ আলি খান ও শাহিদ কাপুরের সঙ্গে এসেছিলেন এই শোতে। তাঁরা '‌রঙ্গুন'‌-এর প্রচারে এসেছিলেন।

সেই সময় কঙ্গনাকে করণ জিজ্ঞাসা করেন যে কে তাঁকে সবচেয়ে বেশি অপ্রয়োজনীয় মনোভাব দেখান ইন্ডাস্ট্রিতে। কঙ্গনা এরপর তাঁর শোয়ের সঞ্চালক করণের দিকে চেয়ে থাকেন এবং কফি উইথ করণ-এ বলেন, '‌আমার মনে হয় তুমি করণ। আমার বায়োপিক যদি কোনওদিন তৈরি করা হয়, তবে সেখানে তুমি স্টিরিওটাইপিক্যাল বলিউড বিগির চরিত্রে অভিনয় করবে, যে খুব অহংকারী এবং বহিরাগতদের প্রতি সম্পূর্ণভাবে অসহিষ্ণু, স্বজনপোষণের পতাকাবাহক এবং মুভি মাফিয়া।'‌ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে কফি উইথ করণ প্রিমিয়ার, ডিজনি প্লাস হটস্টারে। তবে অনেকেই বলছেন শোয়ে ডাক পাননি কঙ্গনা, তাই জন্যই কী রেগে আগুন অভিনেত্রী?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+