Saif Ali Khan Attack: পুলিশের ভুলে ভিন্ন ব্যক্তিকে আটক! জীবন দু্র্বিসহ হয়ে উঠেছে নিরাপরাধ আকাশ কানোজিয়ার
এক সপ্তাহ আগেই সইফ আলি খানের উপর হামলার ঘটনায় একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে মুম্বই পুলিশ। এই ঘটনা সম্পর্কে প্রতিদিনই নিত্য নতুন তথ্য উঠে আসছে। শরিফুল ইসলাম শেহজাদকে মূল অভিযুক্ত হিসেবে ধরা হয়েছে। কিন্তু এই ঘটনায় একজন নিরাপরাধ ব্যক্তিকে আটক করা হয়। কিন্তু তাঁর সঙ্গে এই ঘটনার কোনই যোগ নেই।
গত ১৮ জানুয়ারি মুম্বই পুলিশের তথ্যের ভিত্তিতে আকাশ কানোজিয়া নামে এক যুবককে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করে রেল পুলিশ। দুর্গ স্টেশন থেকে প্রথমে তাঁকে আটক করা হয়। কিন্তু । শরিফুল ইসলাম সহ একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে গত ১৯ জানুয়ারি মুম্বই পুলিশ গ্রেফতার করে। এরপরই দুর্গ স্টেশনের আরপিএএফ আকাশ কানোজিয়া নামে ৫৪ বছরের ব্যক্তিকে মুক্তি দেয়।

সংবাদ সংস্থা পিটিআইকে আকাশ কানোজিয়া জানিয়েছেন, আমার পরিবার আতঙ্কগ্রস্থ হয়ে যায় আমার ছবি দেখানোই। আমাকেই সইফ আলি খানের উপর হামলার জন্য অভিযুক্ত হিসেবে চিহিৃত করা হয়। এরপর আমার পরিবারকে অসম্মানের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। মুম্বই পুলিশের একটা ভুল আমার জীবনরে দুর্বিসহ করে তুলেছে। গণ মাধ্যমে আমার ছবি প্রচার করা হয়।
একইসঙ্গে আকাশ কানোজিয়া আরও বলেছেন, পুলিশের পক্ষ থেকে আমার কাছে ফোন আসে এবং জানতে চাওয়া হয় আমি কোথায় আছি। কিন্তু প্রথমে ফোনটি কেটে যায়। আমি সেই সময় আমার এক আত্মীয়ে গৃহে যাচ্ছিলাম। দুর্গ স্টেশন থেকে আরপিএফ আমাকে আটক করে এবং রায়পুর নিয়ে যায়। সেখানে মুম্বই পুলিশের প্রতিনিধিরা আসেন এবং আমাকে নিগ্রহ করেন।
এই ঘটনার পর কাজও হারিয়ে ফেলেন আকাশ। তাঁর কথায়, এরপর আমি যখন আমার অফিসে যোগাযোগ করি তখন বলা হয় আমাকে আর কাজে আসতে হবে না। আমার অফিস কর্তৃপক্ষ আমার কোন কথাই শুনতে চাইল না। এমনকি এই ঘটনার শোকে চিকিৎসারত অবস্থায় তাঁর দাদার মৃত্যু ঘটেছে বলে অভিযোগ করেছেন আকাশ।
তাঁর পরিবার এখন অন্যত্র চলে যেতে চাইছে। কারণ তাদের প্রতিদিন নানা অপমানের স্বীকার হতে হচ্ছে। গত ১৫ জানুয়ারি মধ্যরাতে, সইফ আলি খানের বাড়িতে প্রবেশ করে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ছুরি দিয়ে গুরুতর আহত করেন বলিউড অভিনেতাকে।












Click it and Unblock the Notifications