(বিগ বস ৯)দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলাম, তাও আমাকে 'এভিক্ট' করা হল : সুযশ রাই
নয়াদিল্লি, ৫ জানুয়ারি : বিগ বস ৯-এর গ্র্যান্ড ফিনালে আর মাত্র তিন সপ্তাহ পরেই। ফাইনালের মুখ থেকেই বাড়ি থেকে বিদায় নিতে হল নোরা ফতেহি ও সুযশ রাইকে। বাড়ি থেকে 'এভিক্ট' হয়ে কিছু ভেঙে পড়লেও কোনও আক্ষেপ নেই বলে জানিয়ে দিয়েছেন কিশ্বরের 'বেবি' সুযশ। তবে তাঁর মতে তাঁর বাড়ি ছাড়ার পিছনে পুরোপুরি যে ভোট দায়ী নয় সেকথাও জানিয়েছেন সুযশ।
বলিউড লাইফ-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন সুযশ। ভোটিং ব্যবস্থা কীভাবে কাজ করে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সুযশ। তাঁর কথায়, "আমি প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার পর ভোটিংয়ের বিবরণ দেখেছি। আমার ভোট দ্বিতীয় সর্বোচ্চ ছিল। অর্থাৎ মন্দানার ঠিক পরেই। অথচ আমিই বাড়ি থেকে এভিক্ট হয়ে গেলাম।" [বিগ বস ৯ : কিশ্বর মার্চেন্টের বয়ফ্রেন্ড সুযশ রাই যখন চড় খেয়েছিলেন!]

যদিও তাতে চ্যানেল কর্তৃপক্ষ বা অনুষ্ঠান কর্তৃপক্ষের উপর কোনও ক্ষোভ নেই সুযশের। হাসতে হাসতে তিনি বললেন, "অনুষ্ঠান তাদেরই রাখতে চায় যাদের দিয়ে অনুষ্ঠানের লক্ষ্মীলাভ হবে, টিআরপি বাড়বে। কোনও কিছু চিত্রনাট্য নয়।
কাউকে কেমনভাবে বাড়িতে থাকতে হবে তা নিয়ে আগে থেকে কিছু বলে দেওয়াও হয়না। হয়তো আমার মধ্যেই সেদিক থেকে খামতি ছিল। সেই কারণেই আমাকে বেরিয়ে যেতে হল। তার জন্য কারোর উপর ক্ষোভ নেই আমার। আমি জানি দিনের শেষে এটা আসলে একটা ব্যবসা। যে চেঁচিয়ে, লড়াই করে, কেঁদে বিনোদন দিতে পারবে নির্মাতারা তাদেরকেই রাখতে চাইবে। আর জিতবে তো একজনই।"
বিগ বস ৯-এর চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কে এগিয়ে জানতে চাওয়া হলে সুযশ বলেন, "আমার মতে কিশ্বর বা প্রিন্সের মধ্যেই একজন জিতবে। মন্দনা বা ঋষভের মধ্যে যদি কেউ একজন জেতে তাহলে সেটা অন্যায্য হবে।"
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications