বিগ বস ৯ : কিশ্বর মার্চেন্টের বয়ফ্রেন্ড সুযশ রাই যখন চড় খেয়েছিলেন!
টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস ফের হাজির নয়া সিজন নিয়ে। এবছর বিগ বস প্রতিযোগী তালিকায় রয়েছেন অভিনেত্রী কিশ্বর মার্চেন্ট ও তাঁর অভিনেতা বয়ফ্রেন্ড সুযশ রাই। কিন্তু শুনলে আশ্চর্য হবেন কয়েক মাস আগে একদল রাজনৈতিক গুন্ডাদের আক্রমণের শিকার হয়েছিলেন এই সুযশ।
গত মার্চ মুম্বইয়ের জাতীয় সড়কে মাসে মাঝ রাস্তায় সুযশের গাড়ি দাঁড় করিয়ে তাঁকে মারধর করেছিল জনা ২০ গুণ্ডা যারা নিজেদের একটি জনপ্রিয় রাজনৈতিক দলের সদস্য বলে পরিচয় দিয়েছিল। মাঝ রাস্তাতেই চড়, ঘুষির সঙ্গে চলেছিল অশ্রাব্য গালিগালাজ। যদিও এ কারণ জানা যায়নি।

সুযশের কথায়, গুরগাঁও থেকে ফেরার পথে তাঁর রাস্তায় একটি বাস চলে আসায় সজোরে ব্রেক কষতে বাধ্য হন তিনি। তাঁর গাড়ির পিছনে আর একটি গাড়ি ছিল। তারা ভাবেন সুযশ ইচ্ছাকৃতভাবে ওভারটেক করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছেন।
সুযশ তখন জানিয়েছিলেন, এরপর একটা গাড়ি এসে তার পথ আটকায়। ওই গাড়িটি এবং অন্য আরও দুটি গাড়ি থেকে প্রায় জনা ১৫-২০ গুণ্ডা মিলে তাঁকে কিল, চড়, থাপ্পড় মারতে থাকেন। তারপর লাঠি দিয়ে তাকে বেদম মারতে শুরু করেন।
এই ঘটনায় সুযশের গার্লফ্রেন্ড কিশ্বর ইনস্তাগ্রামে একটি চিঠিও পোস্ট করেন। যেখানে তিনি এই ঘটনার প্রতিবাদও করেছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications