নুসরত-যশের খুনসুটির খবরের মাঝেই নয়া গুঞ্জন নিয়ে মুখ খুললেন নিখিল! ফের শুরু তোলপাড়

নুসরত-যশের খুনসুটির খবরের মাঝেই বিস্ফোরক গুঞ্জন নিয়ে মুখ খুললেন নিখিল! ফের শুরু তোলপাড়

বিয়ের ভাঙনের বিতর্কের আগেও বহু ধরনের বিতর্কে উঠে এসেছে নুসরত জাহানের নামে। সেই পর্ব পার করে, নিখিল জৈনের সঙ্গে নতুন করে সংসার শুরু করে লাইমলাইটের কেন্দ্রে ছিলেন নুসরত। পরে বিয়ে ভাঙার ও তারপর যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের খবরের জেরে আরও এক নতুন বিতর্কে চলে আসেন তিনি। সেই থেকেই কার্যত বিতর্কের আরেক নাম হয়ে উঠেছেন নুসরত জাহান। এদিকে, ইনস্টাগ্রামে আজ নুসরত ও যশের খুনসুটি নিয়ে যখন নেট পাড়া তোলপাড়, তখনই এক গুঞ্জন নিয়ে মুখ খোলেন নিখিল।

যশ-নুসরতের খুনসুটি!

যশ-নুসরতের খুনসুটি!

ইনস্টাগ্রামে এদিন একটি ছবি পোস্ট করেন যশ দাশগুপ্ত। সেখানে দেখা যায়, সাদা একটি দেওয়ালের সামনে নীল পোশাকে বসে রয়েছেন তিনি। পিছনে রয়েছে বেশ কিছু বাহারি গাছ। ছবি 'সানডে ফানডে' বলে প্রকাশ করেছেন যশ। ঠিক তার নিচেই নুসরত কমেন্ট করেছেন যে, ছবির কৃতজ্ঞতা কেন স্বীকার করা হয়নি?এই প্রশ্ন তুলে। একই সঙ্গে নুসরত লেখেন 'প্রশংসা টুকুও করলে না?' কমেন্টের পর কমেন্টে যশের ছবি এরপর থেকেই ভরে যায়। বহু কমেন্ট পর যশ উত্তরে লেখেন ' খুশি!' দুই তারকার এমন খুনসুটি নিয়ে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই তারকাদের খুনসুটি নিয়ে কমেন্ট করেছেন। এদিকে, দুই তারকার মধ্যে যখন এমন এক মজাদার পোস্টের পরিস্থিতিতে এদিন মুখ খোলেন নিখিল জৈন।

বিস্ফোরক অভিযোগের উত্তর নিখিলের

বিস্ফোরক অভিযোগের উত্তর নিখিলের

এদিন আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিখিল জৈন বলেন, যে অভিযোগের সুরে গুঞ্জনের কথা উঠছে তা ' একদম মিথ্যা। আমি পুরোপুরি স্ট্রেট। টলিউডে অনেক লোকই নিজেদের মতো করে স্টোরি বানিয়ে দেয়। লাইমলাইটে থাকতে মিথ্যা গসিপ করা হয়। আমার নামে মিথ্যা বলছে।' এদিকে, নুসরতের সঙ্গে ডিভোর্স ও বিয়ে ভাঙার আইনি জটিলতার মাঝে নুসরতের সঙ্গে নিখিলের মধ্যে 'সহবাস' শব্দটি নিয়ে বহু বিতর্ক হয়। সেই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে নিখিল বলেন, 'আমি সহবাস শব্দটা ব্যবহার করব কী করে? আমি তো নিজে ওকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিলাম! নুসরত আমার বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। আমি ওকে বার করে দিইনি। যখন বুঝলাম ও যশের সঙ্গেই থাকবে, তখন আইনি নোটিস পাঠাই'।

বিস্ফোরক অভিযোগের গুঞ্জন

বিস্ফোরক অভিযোগের গুঞ্জন

কেন আচমকা স্বপ্নের বিয়ে ভাহল নুসরত ও নিখিলের? এই প্রশ্নের উত্তরে একটি গুঞ্জন ঘোরাফেরা করছে। সেই গুঞ্জন অনুযায়ী, নুসরতের তরফের অভিযোগ,নিখিলের সঙ্গে তাঁর কোনও এক স্কুল ফ্রেন্ডের বন্ধুত্ব ঘিরে অস্বস্তিতে ছিলেন নুসরত। যা নিয়ে ক্ষোভ জাহির করেন অভিনেত্রী বলে গুঞ্জন। এর আগে, নিখিলের জন্মদিনের পার্টি ঘিরেও বহু গুঞ্জন শোনা যায়। সেই সময় নিখিলের জন্মদিনের কয়েকদিন বাদে নুসরত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনা ঘিরে ব্যাপক হইচই হয়। এই সমস্ত গুঞ্জনের ভিত্তিতে সাম্প্রতিক সাক্ষাৎকারে নিখিল ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন 'ও আমার ছোটবেলার বন্ধু। ওর পরিবারের সঙ্গে আমার পরিবারের খুবই ঘনিষ্ঠতা। এই ঘনিষ্ঠতার এত নোংরা ব্যাখ্যা করা হল?'

 নুসরতের প্রতি নিখিল

নুসরতের প্রতি নিখিল

একই সঙ্গে নুসরতের সম্পর্কে নিখিল বলেন, নুসরত বর্তমানে নতুন পরিবার পেয়েছেন ফলে তা নিয়েই যেন খুশি থাকেন তিনি। এর আগে নুসরতের সন্তান হওয়ার খবরে , সন্তানের প্রতি শুভেচ্ছা বার্তা জানান নিখিল। তবে তাঁদের ঘিরে জল্পনা ও আলোচনা অব্যাহত।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+