Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুলিশ অফিসারকে চুম্বন কেন করতে চাইলেন রামগোপাল বর্মা!

ফের খবরে রামগোপাল বর্মা! এবার ফিল্ম নয়, ফিল্মের ২২ গজের এলাকার বাইরের এক কারণে খবরের শিরোনাম কাড়ছেন তিনি। এবার ট্রাফিক নিয়ম ভাঙার জন্য খবরের শিরোনাম কেড়েছেন তিনি।

ফের খবরে রামগোপাল বর্মা! এবার ফিল্ম নয়, ফিল্মের ২২ গজের এলাকার বাইরের এক কারণে খবরের শিরোনাম কাড়ছেন তিনি। এবার ট্রাফিক নিয়ম ভাঙার জন্য খবরের শিরোনাম কেড়েছেন তিনি। শুধু ট্রাফিক আইন ভাঙাই নয়, তার পরবর্তীকালে রামগোপালের বিভিন্ন টুইট পর্বের জেরেও তিনি এখন খবরে।

পুলিশ অফিসারকে ৩৯ দিন ধরে টানা চুম্বন কেন করতে চাইলেন রামগোপাল বর্মা!

তেলুগু ছবি 'আইস্মার্ট শঙ্কর' এর সাফল্য উদযাপনের পার্টিতে নিজের গায়ে নিজেই শ্য়াম্পেন ঢেলে বিতর্কের শিকার হয়েছিলেন কিছুদিন আগে। এরপর রামগোপাল বর্মাকে দেখা যায় , তিনি একজনের বাইকে বিনা হেলমেটে চড়ে 'আইস্মার্ট শঙ্কর' ছবিটি দেখতে যাচ্ছেন হায়দরাবাদের রাস্তায়। সেই ছবি নিজেই টুইটারে পোস্ট করেন রামগোপাল। দেখা যায়, বিনা হেলমেটে-এ বাইকে রয়েছেন রামগোপাল সহ আরও ২ জন। ছবি টুইটারে পোস্ট হতেই তা নিয়ে চরম সমালোচনা শুরু হয়ে যায়।

শেষে ট্রফিক পুলিশের তরফে জানানো হয়েছে, রামগোপাল বর্মা ট্রাফিক আইন ভেঙেছেন,পাশপাশি তাঁকে ফাইনও করা হয়। ট্রাফিক পুলিশের তরফে এক টুইটে তাঁকে ট্রাফিক আইন মানতেও বলা হয়। এরপরই রামগোপাল বর্মার 'চুম্বন' মন্তব্য প্রকাশ্যে আসে।

এরপরই রামগোপাল বর্মা প্রশ্ন তোলেন , তাঁরা যখন বাইক নিয়ে ট্রাফিক আইন ভেঙে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন কোথায় ছিলেন কর্তব্য়রত ট্রাফিক পুলিশ?আর এই ঘটনার জন্য তিনি কটাক্ষের সুরে ট্রাফিক পুলিশকে চুম্বন করতে চান বলে মন্তব্য করেন। এরপর থেকেই বিতর্ক জন্ম নিতে থাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+