করোনা ভাইরাস–লকডাউনের জেরে বলিউডের বড় দু’টি বিয়ে পিছিয়ে গেল
করোনা ভাইরাস মহামারির কারণে বলিউডে ছবির শুটিং ও ছবি মুক্তি আপাতত স্থগিত রয়েছে। কিন্তু শুধু তাই নয় এই লকডাউনের কারণে এ বছর বলিউড অভিনেতাদের বিয়েও আটকে গিয়েছে। নতুন রিপোর্ট অনুযায়ী বরুণ ধাওয়ান ও তাঁর প্রেমিকা নাতাশা দালালের থাইল্যান্ডের বিয়ের পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছে এবং রনবীর কাপুর ও আলিয়া ভাটের ডিসেম্বরে বিয়ের পরিকল্পনাও আপাতত স্থগিত।

বিশেষ এক সূত্রের খবর, বরুণ এবং তাঁর দীর্ঘদিনের পুরনো প্রেমিকা নাতাশার থাইল্যান্ডে বিয়ে করার পরিকল্পনা ছিল, কিন্তু সেই বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে। এক প্রযোজন এ প্রসঙ্গে জানিয়েছেন যে বিয়ে হয়ত মে মাসে হত কিন্তু সেটা গোয়াতে। তিনি বলেন, 'বরুণ ও নাতাশা ঠিক করেছিলেন যে এ বছরের মে মাসেই তাঁরা বিয়েটা সারবেন। রাজকীয় সেই বিয়ের অনুষ্ঠান চলত এক সপ্তাহ ধরে। মেহেন্দি, সঙ্গীত, রিসেপশন সবই হতো গোয়ার কোনও বিলাসবহুল হোটেল বা বিচ রিসর্টে।
এর পাশাপাশি রনবীর ও আলিয়া, যাঁরা গত একবছর ধরে ডেট করছেন, তাঁদেরও চারহাত এক হওয়ার কথা ছিল এ বছরের ডিসেম্বরে। ব্রহ্মাস্ত্রের মুক্তির পরই তাঁদের বিয়ে করার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে ছবির মুক্তিও পিছিয়ে যায় এবং রনবীরের বাবা ঋষি কাপুরের প্রয়াণের পর এই বিয়ে কবে হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। এই যুগলের বন্ধুদের মতে কাপুর পরিবার এ বছর বিয়ের অনুষ্ঠান নাও করতে পারে এবং আগামী বছর হয়ত এই বিয়ে হতে পারে। আলিয়ার বাবা মহেশ ভাট এক সাক্ষাতকারে জানিয়ে ছিলেন যে তিনি রনবীরকে ভালোবাসেন এবং আলিয়া ও রনবীর অবশ্যই সম্পর্কে রয়েছে।












Click it and Unblock the Notifications