আর সিং পদবী নয়, নিজের নাম পাল্টে কী রাখলেন শ্রাবন্তী, সঙ্গে হৃদয়ের ইমোজিতে নতুন জল্পনা

আর সিং পদবী নয়, নিজের নাম পাল্টে কী রাখলেন শ্রাবন্তী, সঙ্গে হৃদয়ের ইমোজিতে নতুন জল্পনা

নতুন বছরে একেবারে নতুন অবতারে শ্রাবন্তী! না, অভিনয়ের নতুন অবতার নয়, নিজের ইনস্টাগ্রামের মেক ওভার করে নিলেন টলিউড অভিনেত্রী।

আজকের সোশ্যাল মিডিয়ায় যুগে এই ইনস্টাগ্রাম, টুইটার এসব দিয়েই পরিচিতি, ব্যাপ্তি, জয়প্রিয়তা, গ্রহণযোগ্যতা মাপা হয়। আজকের যুগে শুধু অভিনয় নয়, সোশ্যাল মিডিয়াতেও সেলেবদের অ্যাকটিভ থাকতে হয়।

আর সেই কারণেই প্রতিটি সেলেব সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ। এবার তৃতীয় বিয়ে ভেঙে যাওয়ার জল্পনার পর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বড় বদল আনলেন শ্রাবন্তী।

আর সিং পদবী নয়, নিজের নাম পাল্টে কী রাখলেন শ্রাবন্তী, সঙ্গে হৃদয়ের ইমজোতে নতুন জল্পনা

টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তীকে নিয়ে প্রতিদিনই নতুন নতুন খবর। তাঁর তৃতীয়বার বিয়ে ভাঙার জল্পনা নিয়ে মাঝে সোরগোল পড়ে গিয়েছিল। তবে বিয়ে ভাঙার কারণ নিয়ে রোশন বা শ্রাবন্তী অবশ্য কেউই মুখ খোলেননি।

রোশনের সঙ্গে পোস্ট করা ছবি ইনস্টাগ্রাম থেকে আগেই সরিয়ে ফেলেছিলেন শ্রাবন্তী। যা থেকেই ইঙ্গিত ছিল দুজনের নিজেদের সম্মতিতে সম্ভবত মুভ অন করে জীবনের পরের বাঁকে এগিয়ে গিয়েছেন। এরপরও এতদিন পর্যন্ত তাঁর ইনস্টাগ্রামের পাতায় শ্রাবন্তী সিং নামটি জ্বলজ্বল করত।

আর সিং পদবী নয়, নিজের নাম পাল্টে কী রাখলেন শ্রাবন্তী, সঙ্গে হৃদয়ের ইমজোতে নতুন জল্পনা


সম্প্রতি সেটি বদলে শুধুই শ্রাবন্তী করে দিয়েছেন নায়িকা। পাশে লাল রঙের হৃদয়ের ইমোজি ব্যবহার করেছেন। আর এখানেই কি নতুন কোনও ইঙ্গিত দিলেন নায়িকা! হৃদয় ভাঙার কারণেই কি এবার হৃদয়ের অনুভূতি প্রকাশে হার্ট ইমোজি? নাকি নতুন করে কারুর সঙ্গে হৃদয় জুড়লেন শ্রাবন্তী? হৃদয়ের ইমোজি ঘিরে এবার নতুন করে জল্পনা তুঙ্গে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+