দিতিপ্রিয়াকে ঘিরে ত্রিকোণ প্রেমের গুঞ্জন ছড়াতেই মুখ খুললেন বিশ্ববসু, স্পষ্ট করে দিলেন অবস্থান
দিতিপ্রিয়াকে ঘিরে ত্রিকোণ প্রেমের গুঞ্জন ছড়াতেই মুখ খুললেন বিশ্ববসু, স্পষ্ট করে দিলেন অবস্থান
টলিউড পাড়ায় 'মিঠাই' ধারাবাহিক থেকে বিশ্ববসু সরে যাওয়ার পর থেকেই একাধিক গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। বহু জায়গাতেই ইতিউতি কান পাতলে শোনা যাচ্ছিল আগে , দিতিপ্রিয়ার সঙ্গে অভিনেতা বিশ্ববসুর সম্পর্কের গুঞ্জন। আর বর্তমানে সেই গুঞ্জনের মধ্যে তৃতীয় চরিত্র হিসাবে আদৃতের নাম এসেছে। এই পরিস্থিতিতে বিশ্ববসু মুখ খুলেই স্পষ্ট করে দিয়েছেন অবস্থান। বাংলা সংবাদমাধ্যম 'আনন্দবাজার ডিজিটাল'কে দেওয়া সাক্ষাৎকারে গোটা অবস্থান স্পষ্ট করেছেন বিশ্ববসু।

কী বললেন অভিনেতা?
অভিনেতা বিশ্ববসু ওই সাক্ষাৎকারে সাফ জানান, এই গুঞ্জনে তাঁর দুই খুব 'প্রিয় সহকর্মী' ও 'বন্ধু'কে নিয়ে কথা হচ্ছে। বিশ্ববসু জানান, কাজের বাইরে এঁরা সকলেই তাঁর খুবই ভালো বন্ধু। ফলে এই তিনজনের নাম এভাবে গুঞ্জনে জড়িয়ে দেওয়াটা ঠিক নয়। তিনি সাফ জানান, মিঠাইতে তাঁকে দেখা না যাওয়ার কারণ হিসাবে এই গুঞ্জন একেবারেই ঠিক নয়।

গুঞ্জন কী বলছে?
টলি পাড়ায় কান পাতলেই শোনা গিয়েছে যে, আদৃতের সঙ্গে নাকি দিতিপ্রিয়ার বন্ধুত্ব গাঢ় হয়েছে। আর সেই কারণেই বিশ্ববসু 'মিঠাই' সিরিয়াল ছেড়েছেন! প্রসঙ্গত, বিশ্ববসুর সঙ্গে দিতিপ্রিয়ার সম্পর্ক নিয়ে আগেও বহু গুঞ্জন শোনা গিয়েছে। যদিও তাঁরা দুজনেই তা নস্যাৎ করেছেন। আর এবারেও তা নস্যাৎ করলেন বিশ্ববসু।

বিশ্ববসু ও 'মিঠাই'
প্রসঙ্গত , 'মিঠাই' সিরিয়ালের 'স্যান্ডি' র চরিত্রে ছিলেন বিশ্ববসু। তিনি এই সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন, তাঁর 'মিঠাই' সিরিয়াল ছেড়ে যাওয়ার নেপথ্যে এই ভুয়ো ঘটনার কোনও যোগ নেই। তিনি সাফ এই গুঞ্জনকে ভুয়ো ঘটনা বলে উল্লেখ করেন। তবে বিশ্ববসু কেন 'মিঠাই' ছাড়লেন, তা নিয়ে বহু জল্পনা ঘোরাফেরা করছে ইন্ডাস্ট্রি জুড়ে। কেউ অসুস্থতাকেও কারণ হিসাবে তুলে ধরছেন।

আদৃতের বিয়ে
এদিকে, দিতিপ্রিয়া বহু আগেই তাঁর প্রেমের গুঞ্জন নস্যাৎ করেছেন। অন্যদিকে, আদৃত সামনেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তাঁর বহু বছরের বান্ধবী সুপ্রিয়াকে ঘরনী করতে চলেছেন 'মিঠাই' স্টার। অন্যদিকে বিশ্ববসুও এই গুঞ্জন নস্যাৎ করায়, গোটা 'গসিপ ' পর্ব আপাতত স্তব্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে।
ছবি সৌজন্য: বিশ্ববসু , আদ্রিত, দিতিপ্রিয়ার সোশ্যাল মিডিয়া পেজ (ফেসবুক, ইনস্টাগ্রাম)












Click it and Unblock the Notifications