Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বলিউডের এই পরিচালকরা গ্ল্যামারস অভিনেত্রীদের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন

এই পরিচালকরা নাকি বলিউডের গ্ল্যামারস অভিনেত্রীদের প্রেমে পড়েছিলেন

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি সবসময়ই গসিপ ও নানা ধরনের মুখোরোচক গল্পে ভরপুর থাকে। বিশেষ করে বলিউড তারকা, পরিচালক–প্রযোজকদের প্রেম জানার জন্য দর্শকরা সবসময়ই কৌতুহল থাকেন। বহু গুজবও রটে, যার মধ্যে সবটা না হলেও কিছু কিছু গল্প সত্যিও হয়। বলিউডে পরিচালকদের সঙ্গে নায়িকাদের প্রেম নতুন নয়, সেরকম কিছু সম্পর্কের কথা জেনে নেওয়া যাক।

রাম গোপাল বর্মা

রাম গোপাল বর্মা

জনপ্রিয় পরিচালক রাম গোপাল বর্মাকে নিয়ে গুজব রটেছিল যে তাঁর সঙ্গে উর্মিলা মাতণ্ডকর, অন্তরা মালি ও তেলেগু অভিনেত্রী মধু শালিনীর সম্পর্ক ছিল। একসময় রাম গোপাল বর্মার সব ছবিতেই উর্মিলা মাতণ্ডকরকে অভিনয় করতে দেখা যেত। তবে তাঁরা দু'‌জনেই নিজেদে মধ্যেকার সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলতেন।

বিক্রম ভাট

বিক্রম ভাট

পরিচালক বিক্রম ভাট আমিশা পাটেল ও সুস্মিতা সেনের সঙ্গে দীর্ঘসময় পর্যন্ত ডেট করলেও, দু'‌টোর একটি সম্পর্কও শেষ পর্যন্ত টেকেনি। শোনা যায়, দস্তক ছবির শুটিংয়ের সময় পরিচালক বিক্রম ভাট প্রেমে পড়েন সুস্মিতা সেনের। এমনকী এই ছবির শুটিং শেষ হওয়ার পর এই দু'‌জন আমেরিকায় যান তিন সপ্তাহের জন্য। গুজব রটেছিল যে সুস্মিতার জন্যই বিক্রম ভাটের সঙ্গে তাঁর স্ত্রীর ছাড়াছাড়ি হয়। যদিও পরে বিক্রম তাঁর এই সিদ্ধান্তের জন্য অনুশোচনা করেছিলেন।

রোহিত শেঠী

রোহিত শেঠী

বলিউডে নামমাত্র সিনেমায় অভিনয় করেই প্রাচী দেশাইয়ের নাম জড়িয়ে পড়েছিল পরিচালক রোহিত শেঠীর সঙ্গে। শোনা যায়, বোল বচ্চন বোল ছবির শুটিংয়ের সময় পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে প্রাচীর। তবে এই সম্পর্ক বেশিদূর গড়ায়নি এবং তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।

 অনুরাগ কাশ্যপ

অনুরাগ কাশ্যপ

অভিনেতা তথা পরিচালক অনুরাগ কাশ্যপ দেব ডি-এর শুটিংয়ের সময় কল্কি কোয়েচলিনের প্রেমে পড়েন এবং তাঁরা বিয়েও করেন, কিন্তু তাঁদের বিয়ে বেশিদিন টেকেনি। অনুরাগের সঙ্গে হুমা কুরেশির ঘনিষ্ঠতা বাড়লে কল্কির সঙ্গে পরিচালকের ছাড়াছাড়ি হয়ে যায়।

ফারহান আখতার

ফারহান আখতার

শোনা গিয়েছে যে ফারহা আখতার ও শিবানী দাণ্ডেকর ডেট করছেন। ফারহান এই গুজবে উস্কানি দিয়ে শিবানীর জন্মদিনে তাঁকে আলিঙ্গন ও চুম্বন পাঠান। এই যুগলকে প্রায়ই ডেট করতে যেতে দেখা যায় বিভিন্ন জায়গায়।

দেব আনন্দ

দেব আনন্দ

হরে রাম হরে কৃষ্ণ গানে গ্ল্যামারস জিনত আমনকে নিশ্চয়ই কেউ ভোলেননি। অভিনেতা তথা পরিচালক দেব আনন্দ প্রেমে পড়েছিলেন জিনাত আমনের এবং এ কথা তিনি স্বীকারও করেছেন তাঁর আত্মজীবনী '‌রোম্যান্সিং উইথ লাইভ'‌-এ।

আদিত্য চোপড়া

আদিত্য চোপড়া

পরিচালক আদিত্য চোপড়া প্রেমে পড়েন বং বিউটি রানী মুখার্জির। ইতালিতে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিয়ে করে নেন।

ইমতিয়াজ আলি

ইমতিয়াজ আলি

পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে পাকিস্তানি মডেল ইমান আলি ডেট করছেন এরকম গুজব শোনা যায় বলিউডে। তাঁদের প্রায়শই একসঙ্গে দেখা যেত এবং এই সম্পর্ক নিয়ে পেজ থ্রিতে বহু খবরও হয়েছে।

সাজিদ খান

সাজিদ খান

পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, কিন্তু তাঁরা ২০১৩ সালে আলাদা হয়ে যান তিন বছরের সম্পর্কের পর।

‌ সুভাষ ঘাই

‌ সুভাষ ঘাই

বলিউডে মহিমা চৌধুরিকে নিয়ে আসেন পরিচালক সুভাষ ঘাই। তবে শোনা যায় যে মেন্টর সুভাষ ঘাইয়ের সঙ্গেই প্রেমের সম্পর্ক তৈরি হয় মহিমা চৌধুরির। তবে এই সম্পর্ক টেকেনি বেশিদিন।

সুধীর মিশ্র

সুধীর মিশ্র

বি-টাউনে গুজব ছড়িয়েছিল যে পরিচালক সুধীর মিশ্রকে ডেট করছেন বলিউডের হট অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। তাঁদের দেখা হয়েছিল হাজারো খোয়াইশে অ্যায়সি ও কিউপিড স্টাক সিনেমার সেটে। যদিও এই সম্পর্ক বেশিদিন এগোয়নি বলেই শোনা যায়।

গুরু দত্ত

গুরু দত্ত

কিংবদন্তী অভিনেতা, প্রযোজক গুরু দত্ত গীতা রায়কে বিয়ে করলেও তিনি নাকি ওয়াহিদা রমের প্রেমে পড়েছিলেন। এই অবৈধ সম্পর্কের কারণেই নাকি গুরু দত্তের সঙ্গে গীতার বিয়ে ভেঙে গিয়েছিল। এরপর অত্যাধিক মদ্যপানের কারণে মৃত্যু হয় গুরু দত্তের।

তিঘমাংশু ধুলিয়া

তিঘমাংশু ধুলিয়া

সাহেব বিবি ছবির শুটিংয়ের সময় তিঘমাংশু প্রেমে পড়েছিলেন মাহি গিলের।

 মণীশ শর্মা

মণীশ শর্মা

বলিউডে কান পাতলে শোনা যায় পরিচালক মণীশ শর্মা ও অভিনেত্রী পরিণীতি চোপড়ার প্রেম কাহিনী। বিভিন্ন পার্টি ও রেস্তোরাঁতে এই দু'‌জনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়।

রাজ কাপুর

রাজ কাপুর

রাজ কাপুর ও নার্গিসের রসায়ন দেখা যায় জনপ্রিয় গান '‌প্যায়ার হুয়া ইকরার হুয়া হ্যায়'‌-তে। শোনা যায় এই দু'‌জনের মধ্যে সম্পর্ক থাকলেও তা শেষপর্যন্ত পরিণতি পায়নি।


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+