হৃত্ত্বিকের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতার বিশেষ বন্ধু

এবার হৃত্ত্বিক রোশনের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেল তাঁর বিশেষ বন্ধু সাবা আজাদকে। সপ্তাহান্তের শেষদিন রবিবার হৃত্ত্বিক তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটালেন। শনিবার অভিনেতা তাঁর অভিভাবক রাকেশ ও পিঙ্কি রোশনকে নিয়ে খণ্ডালাতে তাঁর বন্ধু ফারহান আখতার ও শিবানী দাণ্ডেকরের বিয়েতে গিয়েছিলেনা। এর ঠিক একদিন পরই হৃত্ত্বিকের কাকা ও সঙ্গীতকার রাজেশ রোশনের সঙ্গে সময় কাটাতে দেখা গেল অভিনেতা সহ তাঁর পরিবারকে। আর তাঁদের সঙ্গেই দেখা গেল হৃত্ত্বিকের বিশেষ বান্ধবী সাবাকে।

হৃত্ত্বিকের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতার বিশেষ বন্ধু

রাজেশ রোশন ইনস্টাগ্রামে পারিবারিক এই ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, '‌চারপাশে সবসময় আনন্দ রয়েছে, বিশেষ করে রবিবারে, মধ্যাহ্নভোজের সময়।’‌ সেই পোস্টে হৃত্ত্বিক মন্তব্য করেন, '‌একদম সত্যি কাকা!‌ এবং তুমি খুব মজা করেছো।’‌ এরপর সাবা আজাদ মন্তব্য করেন, '‌সেরা রবিবার’‌।

হৃত্ত্বিক ও সাবার পাশাপাশি ছবিতে দেখা গিয়েথে হৃদান ও রেহান রোশন, পিঙ্কি রোশন, কাঞ্চন রোশন, পশ্মিনা রোশন, সুরানিকা ও ইশান রোশন। প্রসঙ্গত কিছুদিন আগেই হৃত্ত্বিক ও সাবাকে মুম্বইয়ের এক রেস্তোরাঁ থেকে হাতে হাত ধরে বের হতে দেখা দেওয়ার পর থেকেই তাঁদের ডেটিং নিয়ে গুঞ্জন শুরু হয়। এখানে উল্লেখ্য, হৃত্ত্বিক ও সুজান খানের বিচ্ছেদ হয়ে যাওয়ার পরও তাঁর যৌথ অভিভাবকত্ব পালন করছেন এবং অভিনেতার যে কোনও পারিবারিক অনুষ্ঠানেই তাঁকে দেখা যেত। কিন্তু রবিবারের এই ফ্যামিলি লাঞ্চে সুজানকে দেখা যায়নি। অপরদিকে সাবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সুজান এবং পরে সুজান সেই অনুষ্ঠানের একটি ছব শেয়ার করে সাবার প্রতিভার প্রশংসা করেন। সাবাও ধন্যবাদ জানাতে ভোলেননা হৃত্ত্বিকের প্রাক্তন স্ত্রীকে।

সঙ্গীত শিল্পী সাবা আজাদের পরিচিতি বাড়ে দিল কাবাডি ও ২০১১ সালে মুক্তি পাওয়া মুঝসে ফ্র‌্যান্ডশিপ করোগের মাধ্যমে। সাবা বর্তমানে রকেট বয়েস ওয়েব সিরিজে অভিনয় করছেন, যা সোনি লিভে স্ট্রিমিং হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+