শ্রাবন্তী–অভিরূপ প্রেম গুঞ্জনে তোলপাড় টলি পাড়া, অথচ একে–অপরকে ফলো করেন না ইনস্টাগ্রামে

শ্রাবন্তী–অভিরূপ প্রেম গুঞ্জনে তোলপাড় টলি পাড়া

চতুর্থবার নাকি প্রেমে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে যে শ্রাবন্তী নাকি প্রেমে পড়েছেন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরির। একই আবাসনে থাকেন শ্রাবন্তী ও অভিরূপ। তাঁরা প্রেম করছেন কিনা এ খবর নিশ্চিত না হলেও শ্রাবন্তী ও অভিরূপ একে–অপরের ভালো বন্ধু। কিন্তু শ্রাবন্তী বা অভিরূপ কেউই কারোর ইনস্টাগ্রামের ফলোয়িং তালিকায় নেই।

শ্রাবন্তী–অভিরূপ প্রেম গুঞ্জনে তোলপাড় টলি পাড়া, অথচ একে–অপরকে ফলো করেন না ইনস্টাগ্রামে


টলি পাড়ায় গুঞ্জন শ্রাবন্তী ও অভিরূপের প্রেম অনেকদূরই এগিয়েছে। শ্রাবন্তী ব্যবসায়ীর জন্মদিন প্ল্যাটিনামের আংটিও দিয়েছেন। তবে এ সবই শোনা কথা। কেউই এ বিষয়ে মুখ খোলেননি। অভিরূপকে ফলো না করলেও আশ্চর্যজনকভাবে তাঁর ভাইকে ফলো করেন শ্রাবন্তী। বেশ কিছু দিন আগে শ্রাবন্তীর একটি ভিডিও দেখে মুগ্ধ হয়ে সেখানে মন্তব্য করেছিলেন অভিরূপ। মন্তব্যটি নিয়ে চর্চা শুরু হলে পরবর্তীকালে তা সরিয়ে নেওয়া হয়। ব্যক্তিজীবন নিয়ে আর কোনও চর্চা–বিতর্ক যাতে না হয় মনে হয় তার জন্যই শ্রাবন্তী তাঁর সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছেন অভিরূপকে।

গত বছর থেকেই শ্রাবন্তী তাঁর তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে থাকছেন না। রোশন ও শ্রাবন্তীর এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি। তবে কি কারণে রোশনের সঙ্গে ছাড়াছাড়ি তা জানা যায়নি। গত বছর দিওয়ালির বেশ কিছুদিন আগে থেকেই শ্রাবন্তী ছেলে ঝিনুককে নিয়ে আলাদা থাকতে শুরু করে দেন। তবে সোশ্যাল মিডিয়ায় রোশন ও শ্রাবন্তীর মধ্যে মাঝে মধ্যেই বাক যুদ্ধের সৃষ্টি হয়। অভিনয় ও বিচারকের আসনের পাশাপাশি শ্রাবন্তী নতুন জিম খুলেছেন। প্রসঙ্গত, প্রথম পরিচালক স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবন কাটানোর পর ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় শ্রাবন্তী ও রাজীবের। এরপর শ্রাবন্তী সম্পর্কে জড়িয়েছিলেন মুম্বইয়ের মডেল কৃষাণ ব্রজের সঙ্গে। তাঁর সঙ্গে বিয়েও করেন অভিনেত্রী। কিন্তু বিয়ের কিছুদিনের মাথায় সেই বিয়েও ভেঙে যায়। এরপর দীর্ঘ ২ বছর একাই জীবন কাটিয়েছেন তিনি। এরপর শ্রাবন্তীর জীবনে প্রবেশ হয় রোশন সিংয়ের। চণ্ডীগড়ে গিয়ে পাঞ্জাবি মতে রোশনের সঙ্গে বিয়েও করেন শ্রাবন্তী। ভালোই চলছিল ব্‌বাহিত জীবন, কিন্তু একবছর পর শ্রাবন্তী ফের একই পথের যাত্রী হলেন। রোশনের সঙ্গেও সংসার টিকল না তাঁর। এখন আবার অভিরূপ নাগ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছে, এই জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার অপেক্ষায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+