মধুমিতা-সৌরভ দাস সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুলেই সৌরভ চক্রবর্তীর ঝোড়ো বার্তা
মধুমিতা-সৌরভ দাস সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুলেই সৌরভ চক্রবর্তীর ঝোড়ো বার্তা
গত কয়েক দিনে টলিউডে কান রাখলেই অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে সৌরভ দাসের সম্পর্ক নিয়ে একাধিক বক্তব্য় উঠে আসে। এদিকে, সেই প্রসঙ্গে সৌরভ গাস নিজে ইতিমধ্যেই অবস্থান স্পষ্ট করেছেন। আজ এক নামী সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষৎকারে মুখ খুললেন । উঠে এল সম্পর্কের খতিয়ান নিয়ে নয়া তথ্য।

সৌরভ কী বলেছিলেন?
প্রসঙ্গত, গোটা ঘটনা নিয়ে সৌরভ দাস বলেন, তিনি এখনও অনিন্দিতার সঙ্গেই রয়েছেন। কয়েকদিনের জন্য অনিন্দিতা শ্যুটিংয়ের কাজে বাইরে ছিলেন। তবে তিনি শহরে ফিরে আসছেন। সৌরভ জানান, তিনি সিঙ্গল বলেই হয়তো এমন খবর রটছে।

মধুমিতার বক্তব্য
এদিকে , মধুমিতা এই পরিস্থিতি সম্পর্কে মুখ খুলে বলেন, মহিলা একা হলেই , যখন খুশি , যাঁর সঙ্গে ইচ্ছে নাম জড়িয়ে দেওয়া যায়। কার্যত গোটা গুঞ্জনকে নস্যাৎ করেছেন মধুমিতা ও সৌরভ দাস দুজনেই।

কী থেকে গুঞ্জন শুরু?
এদিকে, এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কয়েকদিন আগে , অনিন্দিতা বসু যখন শহরের বাইরে ছিলেন তখন এক পার্টিতে দেখা গিয়েছে সৌরভ দাস ও মধুরিমাকে । তার থেকেই শুরু হয়ে যায় নয়া গুঞ্জন।

সৌরভ চক্রবর্তী কী বলছেন?
প্রসঙ্গত মধুরিমার সঙ্গে এখনও খাতায় কলমে দাম্পক্যের সম্পর্ক রয়েছে সৌরভ চক্রবর্তীর। তিনি নিজে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, তিনি এখনও খাতায় কলমে মধুরিমার স্বামী। তবে কয়েকদিন আগেই শোনা গিয়েছে যে, তাঁরা আপাতত আলাদা থাকেন। সৌরভ চক্রবর্তীর সঙ্গে মধুরিমার সম্পর্কে চিড়ের ঘটনাও বহু সময়ই সামনে আসে। তবে সম্পর্ক নিয়ে সৌরভ মুখ খুলেই জানিয়েছেনস মধুরিমার সঙ্গে আগের মতো সম্পর্ক থাকলে এই বিষয়গুলো নিয়ে ভাবতেন। আপাতত তিনি কাজে মনোনিবেশ করছেন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications