রজনীকান্তের জামাইয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন থেকে বাবার বান্ধবীর সঙ্গে সংঘাতের বিতর্কে কী জবাব দিয়েছেন শ্রুতি
রজনীকান্তের জামাইয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন থেকে বাবার বান্ধবীর সঙ্গে সংঘাতের বিতর্কে কী জবাব দিয়েছেন শ্রুতি
এককালে বহু মহিলার সঙ্গে প্রেম ও বিবাহের খবরের জেরে একাধিক ট্যাবলয়েড ম্যাগাজিনে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে যান কমল হাসান। প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিবাহের মাঝেই তাঁর সঙ্গে সারিকার বিবাহ বহির্ভূত প্রেমের গুঞ্জনে এককালে কানাঘুষো রটতে থাকে দক্ষিণী ফিল্ম মহলে। এরপর সারিকা গর্ভবতী হন। কমল সারিকার দাম্পত্য জীবনে আসেন শ্রুতি। ইন্ডাস্ট্রিতে শ্রুতি পা রাখতেই এই দক্ষিণী সুন্দরীকে ঘিরে একাধিক খবর রটে যায়। শুরু হয় বহু গুঞ্জন। চলতে থাকে বহু বিতর্ক। এক নজরে দেখা যাক, শ্রুতি হাসানকে ঘিরে কোন কোন বিতর্ক দানা বেঁধেছে।

তামান্নার সঙ্গে শ্রুতির সম্পর্ক
শোনা যায়, এককালে পর পর ছবিতে তামান্নাকে সরিয়ে শ্রুতিকে কাস্ট করেন বহু পরিচালক। যে ঘটনার পর শ্রুতির সঙ্গে তামান্নার সম্পর্ক তলানিতে ঠেকে যায় প্রথমের দিকে। তবে পরবর্তীকালে এই সংঘাতের খবরগুলিতে ইতি টেনে শ্রুতি নিজেই এক পার্টিতে জড়িয়ে ধরেন তমান্নাকে। শোনা যায় , সেই পার্টিকে শ্রুতি তামান্নার সঙ্গে বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েন। পরবর্তীকালে এক ইন্টারভিউতে 'বেস্ট ফ্রেন্ড' তামান্না সম্পর্কে মুখ খুলতে গিয়ে শ্রুতি বলেন , তিনি নিজে পুরুষ হলে , তামান্নাকে বিয়ে করে নিতেন!

ধনুষ-শ্রুতি সম্পর্ক
শোনা যায়, রজনীকান্তের জামাই ধনুষের সঙ্গে '3' ফিল্মের সেট-এ ঘনিষ্ঠ হয়ে পড়েন শ্রুতি। গুঞ্জনে শোনা যায়, ফিল্মের একটি শটে শ্রুতির সঙ্গে রোমান্সের দৃশ্য শেষ করতে পারছিলেন না ধনুষ নিজেই। এরপর থেকেই দুজনের সম্পর্ক ও বন্দুত্ব নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে। যদিও ধনুষের স্ত্রী যিনি ফিল্মের পরিচালক ছিলেন, সেই ঐশ্বর্য এই গুঞ্জনকে নাকচ করেন।

ধনুষ ইস্যুতে শ্রুতির জবাব
এদিকে ধনুষের সঙ্গে তাঁ সম্পর্ক কোন পথে চলছে , তা নিয়ে অনেকেই শ্রুতিকে প্রশ্ন করেন। প্রশ্ন আসে সাংবাদিকদের তরফেও । সেই প্রশ্নের জবাবে শ্রুতি সাফ জানান, তিনি কার সঙ্গে বন্ধুত্ব রাখবেন, তা বাইরের কাউকে জানাতে বাধ্য নন শ্রুতি।

সিদ্ধার্থের সঙ্গে প্রেম!
একটা সময় দক্ষিণী নায়ক সিদ্ধার্থের সঙ্গে প্রেমে মগ্ন ছিলেন কমল কন্যা শ্রুতি। তবে শোনা যায় , বাবা কমল হাসানের সঙ্গে সিদ্ধার্থকে পরিচয় করিয়ে দিতে চাইছিলেন না শ্রুতি। তবে তার মাঝে সিদ্ধার্থের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝির জন্য সম্পর্ক ছিন্ন হয় বলে খবর।

বাবার গার্লফ্রেন্ডের সঙ্গে সংঘাত!
'সাবাশ নাইডু' ছবির সেটএ কমল হাসানের গার্লফ্রেন্ড গৌতমীর সঙ্গে অভিনয় করেন শ্রুতি। সেই সময় শ্রুতির জন্য যে কস্টিউম গৌতমী পছন্দ করে দেন , তা পছন্দ হয়নি শ্রুতির। ছবিতে অভিনয় করছিলেন শ্রতির বাবা কমল হাসানও। এদিকে, শোনা যায়, শ্রুতির সঙ্গে কস্টিউম ইস্যুতে গৌতমীর কথা কাটাকাটি হয়। যদিও দুই সুন্দরী অভিনেত্রীই সেই গুঞ্জনকে নস্যাৎ করেছেন।












Click it and Unblock the Notifications