প্রবীণ বলিউড অভিনেতা বিজু খোটে প্রয়াত ,'শোলে'-র কালিয়ার জীবনাবসানে শোকাহত বলিউড
হৃদরোগে আক্রান্ত হয়ে এদিন মুম্বইয়ে প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা বিজু খোটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বলিউডের একাধিক 'ক্লাসিক' ছবিতে বিজু খোটের অভিনয় বহুবার সমাদ্রিত হয়েছে। এমন এক অভিনেতাকে হারিয়ে এদিন বলিউডে নেমে আসে শোকের ছায়া।

'অব তেরা ক্যায়া হোগা রে কালিয়া..' এই সংলাপ ভারতীয় চলচ্চিত্র অনুরাগীদের কাছে একটি মাইলস্টোন। 'শোলে' ছবির গব্বরের চরিত্রে এই সংলাপ উঠে আসতেই কালিয়ার ভয়ভীত চোখ মুখের অভিব্যক্তি মুগ্ধ করেছে দর্শককে। অবাক করেছে মাল্টিস্টারকাস্টের ছবিতে সেই অল্প স্ক্রিন টাইম পাওয়া অভিনেতার অভিনয় দক্ষতা। সেই কালিয়ার চরিত্রে অভিনয়ের পর থেকে জনপ্রিয়তা আরও তুঙ্গে ওঠে বিজু খোটের। শুধু 'শোলে' নয়। পরবর্তী কালে সলমন-আমির অভিনীত 'আন্দাজ আপনা অপনা' ছবিতেও অসামান্য অভিনয় শৈলী উপহার দিয়েছেন বিজু।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এই প্রবীণ বলিউড তারকা। এরপরই এদিন নিজের বাসভবনে প্রয়াত হন এই গুণী বলিউড অভিনেতা। প্রায় ৩০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন বিজু। হিন্দি, মারাঠি ছবি ছাড়াও একাধিক টেলিভিশন সিরিয়ালেও উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে বিজু খোটেকে। আজ এই অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।












Click it and Unblock the Notifications