'চুরাকে দিল মেরা ২.০'র তালে 'ওজি' অক্ষয়কে 'মিস' করছেন শিল্পা! বিতর্কিত বিচ্ছেদের পর ইঙ্গিতবহ নয়া পোস্ট চর্চায়
বলিউডে ৯০ এর দশকে শিল্পা শেট্টির সঙ্গে অক্ষয় কুমারের প্রেম পর্ব ঘিরে ব্য়াপক গুঞ্জন শোনা গিয়েছিল বলিউডে। ততদিনে রবিনা ট্যান্ডনের সঙ্গে ছিন্ন হয়েছে অক্ষয়ের সম্পর্ক। এমন তথ্য সামনে আসতে থাকে বহু বলিউড ট্যাবলয়েডে। এরপর শিল্পার সঙ্গে অক্ষয়ের বিচ্ছেদের খবর আসতেই বহু জায়গায় এই প্রেম পর্ব থেকে বিচ্ছেদ নিয়ে মুখ খোলেন শিল্পা। বিশেষত 'ধড়কন' ছবির পর এই নিয়ে বিস্ফোরক হন তিনি। এরপরে ২০২১ সালে 'চুরাকে দিল মেরা ২.০' গান নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে কার্যত ইন্টারনেটে লাইমলাইট কেড়ে নেন বলিউডের সুন্দরী অভিনেত্রী।

অক্ষয়কে 'মিস' করছেন শিল্পা!
একটি ইনস্টাগ্রাম পেস্টে শিল্পা 'হাঙ্গামা ২' ছবির গান 'চুরাকে দিল মেরা ২.০' এর ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি গানের আসল ভার্সানের প্রসঙ্গ তুলে লেখেন, 'পুরনো মদ নতুন বোতলে। মিস করছি ওজি অক্ষয় কুমারকে। তবে আপাতত মিজানের হৃদয় চুরি করার সময়।' প্রসঙ্গত, জাভেদ জাফরির ছেলে মিজানের সঙ্গে এই গানের নতুন ভার্সানে দেখা গিয়েছে শিল্পাকে।

'চুরাকে দিল মেরা' ও এক প্রেম পর্বের গুঞ্জন
নয়ের দশকের অন্যতম হিট ফিল্ম 'ম্যায় খিলাড়ি , তু আনাড়ি'। ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধেন শিল্পা। আর সেই ছবিরই গান 'চুরাকে দিল মেরা'। গানের সঙ্গে ফিল্ম হিট করার খবরের পাশাপাশি তখন শোনা যেতে লাগে যে শিল্পার সঙ্গে প্রেমে মশগুল অক্ষয়। দুই তারকার প্রেম পর্ব 'চুরাকে দিল মেরা' থেকেই শুরু হয়েছে বলে গুঞ্জন চলে। অনেকেই মশকরা করে তখন বলতেন, গানের শ্যুটিংএই অক্ষয়ের মন চুরি করেছেন শিল্পা! সেই গানের মুক্তির বহু বছর পর ফের একবার স্মৃতি পাতার উল্টে অক্ষয়ের নাম পোস্ট হল শিল্পার ইনস্টাগ্রামে। ফলে নেটিজেনরা রীতিমতো চর্চায় রেখেছেন এই পোস্টকে।

ডবল ডেটিং এর গুঞ্জন ও শিল্পা
একবার জনসমক্ষেই শিল্পা শেট্টি অক্ষয় কুমারের বিরুদ্ধে 'ডবল ডেটিং' এর অভিযোগ আনেন বলে শোনা যায়। সেবার শিল্পা ইঙ্গিত করেছিলেন যে , তাঁর সঙ্গে সম্পর্কে থাকা অবস্থাতেই আরও এক অভিনেত্রীর সঙ্গে প্রেম পর্ব চলে অক্ষয়ের। পরবর্তীকালে জানা যায়, অক্ষয়ের সঙ্গে টুইঙ্কল খান্নার বিয়ের খবর।
'চুরা কে দিল মেরা ২.০'
'হাঙ্গামা ২' ছবিতে রয়েছেন শিল্পা শেট্টি, জাভেদ আখতার পুত্র মিজান, রয়েছেন পরেশ রাওয়াল। ছবির পোস্টে শিল্পা 'ওজি' হিসাবে অক্ষয়কে উল্লেখ করেছেন। 'ওজি' বলতে তিনি মশকরা করে 'অরিজিনাল গ্যাংস্টার' শব্দকেই উল্লেখ করেছেন বলে মনে করছেন অনেকে। একইসঙ্গে তিনি আসল গানের কোরিওগ্রাফার সরোজ খানকেও স্মরণ করেছেন। ট্যাগ করেছেন গানের আসল পরিচালক অনুমালিককে।












Click it and Unblock the Notifications