Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‌ডিডিএলজে–এর সিক্যুয়েল তৈরি করবেন শাহরুখ খান! কী বললেন গৌরী

‌ডিডিএলজে–এর সিক্যুয়েল তৈরি করবে শাহরুখ খান, জানালেন গৌরী

১৯৯৫ সালের হিট ছবি '‌দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’‌র সিক্যুয়েল তৈরি করতে পারেন সুপারস্টার শাহরুখ খান। অনন্ত এমনটাই মনে করেন শাহরুখ–পত্নী গৌরী খান।

‌ডিডিএলজে–এর সিক্যুয়েল তৈরি করবেন শাহরুখ খান! কী বললেন গৌরী


গৌরীর এই মন্তব্য করার পেছনের কারণ হল সম্প্রতি ভারত সফরে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আহমেদাবাদে মোতেরা স্টেডিয়ামে ভাষণ দিতে গিয়ে তাঁর মুখে শোনা গিয়েছিল ডিডিএলজের প্রসঙ্গ। ট্রাম্প জানিয়েছিলেন যে ভারতীয় সিনেমার জগতে সর্বকালের সেরা ছবি হল ডিডিএলজে, যা শাহরুখের ভক্তদের মধ্যে উন্মাদনা বাড়িয়ে তুলেছিল। বিশ্বের এমন এক বড় ও প্রভাবশালী নেতার মুখে তাঁর স্বামীর ছবির নাম শুনে কেমন লাগছে?‌ এ বিষয়ে গৌরী বলেন, '‌হয়ত তিনি (‌শাহরুখ খান)‌ ডিডিএলজের দ্বিতীয় ভাগ বানাতে পারেন। সেটাই হয়ত পরবর্তী পরিকল্পনা এবং আমার মনে হয় সেটা শাহরুখ করবে। আমি আদিত্য চোপড়াকে (‌ডিডিএলজে•এর পরিচাক–প্রযোজক)‌ বলব এই ছবির সিক্যুয়ে তৈরি করতে, যাতে প্রত্যেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এই ছবি নিয়ে কথা বলতে পারেন।’‌

সফলতম ইন্টেরিয়ার ডিজাইনার গৌরী শাহরুখের ব্যাপারে এক গোপন তথ্য ফাঁস করলেন। তিনি জানিয়েছেন যে শাহরুখ যদি সিনেমায় না যোগ দিতেন তবে তিনি একজন আর্চিটেক্ট হতেন। গৌরী বলেন, '‌তিনি আমার দ্বারা প্রভাবিত হন না তবে তিনি নিজেই ডিজাইন পছন্দ করেন। আমি তো সবসময়ই বলি যে যদি শাহরুখ অভিনেতা না হতেন তবে তিনি একজন আর্চিটেক্ট হতেন। শাহরুখ ডিজাইন পছন্দ করেন এবং তা অনুসরণও করেন। আধুনিক ও সমসাময়িক ডিজাইন তাঁর খুব পছন্দের। আমি সম্প্রতি একটি টেবিল ডিজাইন করেছিলাম সেটা শাহরুখের পছন্দ হয়েছে।’‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+