মুম্বই রেস্তোরাঁয় এই ক্রিকেটারের সঙ্গে দেখা গেল সারা আলি খানকে! বি–টাউনে জোর গুঞ্জন শুরু
ক্রিকেট ওয়ার্ল্ড ও গ্ল্যামার জগতের সম্পর্ক বহু পুরনো। বহু ক্রিকেটারই গ্ল্যামার ওয়ার্ল্ডের সুন্দরীদের বিয়ে করে সংসার যাপন করছেন। আবার অনেকেই রয়েছেন যাঁরা এখন চুটিয়ে ডেট করছেন। বিরাট কোহলি থেকে কেএল রাহুল কেউই বাদ নেই এই তালিকা থেকে। তবে শোনা যাচ্ছে এই তালিকায় হয়ত নাম উঠতে পারে সারা আলি খান ও ক্রিকেটার শুভমন গিলের। সম্প্রতি সইফ-কন্যা সারা আলি খানকে দেখা গিয়েছে মুম্বইয়ের এক রেস্তোরাঁয় শুভমন গিলের সঙ্গে ডেট করতে।

এর আগে যদিও শোড়া গিয়েছিল যে শুভমন গিল ডেট করছেন শচীন তেন্ডুলকরের কন্যা সারার সঙ্গে। তাই রেস্তোরাঁয় সারা আলি খানের সঙ্গে শুভমনকে দেখে সকলেই অবাক হয়েছেন। বলিউড অভিনেত্রী সারা আলি খান ও ক্রিকেটার শুভমন গিলের ডেটিং ছবিতে ভরে গিয়েছে গোটা টুইটার। সারা ও শুভমন মুম্বইয়ের এর রেস্তোরাঁতে ডেটে গিয়েছিলেন। এই ছবি সামনে আসার পর সারা শুভমের সঙ্গে ডেট করছেন এই নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়। এর আগে সারা আলি খানের সঙ্গে 'ভুলভুলাইয়া ২' অভিনেতা কার্তিক আরিয়ানের ডেটিংয়ের গুঞ্জন শোনা গিয়েছিল।
অন্যদিকে শোনা যাচ্ছে যে শুভমন গিলের সঙ্গে শচীন কন্যা সারার সম্পর্ক ভেঙে গিয়েছে। আর তারপরেই উঠতি ক্রিকেটার সম্পর্কে জড়িয়েছেন সারা আলি খানের সঙ্গে। মুম্বই রেস্তোরাঁতে চুপিসারে ডেট করতে আসলেও তা কোনও এক ভক্ত ভাইরাল করে দেয় নেটমাধ্যমে। আর এর পরেই গুঞ্জন হয়ে ওঠে তীব্র। তবে শুভমনের জীবন যে সারাময় সেটা আর বলার অপেক্ষা রাখে না। নিজেরা যদিও এই সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত একটিও শব্দও খরচ করেননি। বাইশ গজ আর সেলুলয়েড প্রেমের বন্ধনে মিলে মিশে এক হয়ে এসেছে সেই কোন যুগ থেকে- ইতিহাস তার সাক্ষী রয়েছে। আরও একবার কি হতে চলেছে এই মিলন? দুজনের উত্তরের দিকেই তাকিয়ে তাঁদের ভক্তরা।
সারা আলিকে শেষবারের মতো দেখা গিয়েছিল 'অতরঙ্গি' সিনেমায়। এরপর আরও কিছু সিনেমা হাতে রয়েছে অভিনেত্রীর। অন্যদিকে শুভমন গিল ভারতীয় ক্রিকেট টিমে খেলছেন। ৩ বছর বয়স থেকেই শুভমন ক্রিকেট খেলেন। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শুভমন তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেন।












Click it and Unblock the Notifications