ফের একসঙ্গে দেখা মিলল দিল্লিতে! চুটিয়ে ডেট করছেন সারা আলি খান ও শুভমন গিল
বলিউডে সাম্প্রতিককালে সবচেয়ে প্রতিভাবান ও মিষ্টি অভিনেত্রীদের মধ্যে সারা আলি খান অন্যতম। ২০১৮ সালে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন সারা। ইন্ডাস্ট্রিতে সারা আলি খানকে নিয়ে একাধিক ডেটিংয়ের গুজব ছড়ালেও সম্প্রতি সারা ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে চুটিয়ে ডেট করছেন। কিছুদিন আগেই এই দুই তারকাকে মুম্বইয়ের বাস্তিয়ান এলাকার এক রেস্তোরাঁতে নৈশভোজ সারতে দেখা যায়। এই ছবি একাধিক বলিউডের ফ্যান পেজে শেয়ারও হয়। এ বারও ব্যতিক্রম হল না, এই দু'জনকে এবার দেখতে পাওয়া গেল দিল্লিতেও।

বুধবার একটি ভিডিওতে দেখা গিয়েছে যে কুলি নম্বর ১ অভিনেত্রী, যিনি খুবই ক্যাজুয়াল পোশাকে ছিলেন, শুভমনের সঙ্গে দিল্লির এক হোটেল থেকে একসঙ্গে বের হচ্ছেন। শুধু তাই নয়, আরও একটি ভিডিওতে সারাকে গোলাপি রঙের ট্যাঙ্ক টপ পরে ফ্লাইটে তাঁর ভক্তদের সঙ্গে সেলফি নিচ্ছেন দেখতে পাওয়া যায় এবং এরপর তিনি এসে শুভমনের পাশে বসে পরেন। সারা ও শুভমন দু'জনে একসঙ্গে দিল্লি থেকে মুম্বই ফিরছিলেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই সারা ও শুভমনের ভক্তরা নিশ্চিত যে তাঁরা একসঙ্গে ডেট করছেন।
এর আগে সারা আলি খানের সঙ্গে নাম জড়িয়েছিল কার্তিক আরিয়ানের। যদিও খুব শীঘ্রই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন দু'জনেই। এই দু'জন ২০২০ সালে লাভ আজ কাল সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। অন্যদিকে এর আগে শুভমন গিল শচীন তেণ্ডুলকরের মেয়ে সারাকে ডেট করছিলেন। কাজের দিক থেকে সারাকে ভিকি কৌশলের সঙ্গে পরিচালক লক্ষ্মণ উত্তেকারের ছবিতে ও বিক্রান্ত মসির সঙ্গে গ্যাসলাইটে দেখা যাবে।












Click it and Unblock the Notifications