সম্পর্কে রয়েছেন সারা আলি খান–কার্তিক আরিয়ান, গোপন খবর জানালেন করণ জোহর
কফি উইথ করণ সপ্তম সিজন আজ থেকে শুরু হয়ে গিয়েছে এবং দর্শকরা প্রথম এপিসোড দেখার জন্য অত্যন্ত উদগ্রীব। এই শোয়ের আগে করণ জোহর সংবাদমাধ্যমের সঙ্গে কিছু ক্যান্ডিড মুহূর্ত আলোচনা করেন, যা এই শোয়ের প্রধান ইউএসপি হতে চলেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে করণ জোহর খুব গর্বের সঙ্গে স্বীকার করেন যে তিনি খুব গর্বিত যে তার কাউচ অনেক সম্পর্ক প্রকাশ্যে এনেছে।

কাউচে যাঁরা এসে ভাগ্যবান হয়েছেন এবং আলিয়া ভাট-রণবীর কাপুর, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ যাঁরা ইতিমধ্যেই করণের চ্যাট শোতে এসে নিজেদের মনের মানুষকে খুঁজে পেয়েছেন সে প্রসঙ্গে করণ বলতে গিয়ে বলেন, 'সারা আর কার্তিকও তাই। একই কাউচে বসে সারা স্বীকার করেছেন যে তাঁর কার্তিকের প্রতি ক্রাশ রয়েছে এবং তাঁরা ডেট শুরু করে দেন। অন্যদিকে আলিয়া বছরের পর বছর তাঁর রণবীরের প্রতি ভালোলাগা প্রকাশ করেছেন আর এখন দেখুন আলিয়া রণবীরকে বিয়ে করে মাও হতে চলেছেন। ক্যাটরিনাও আমার শোতে এসে জানিয়েছিলেন তাঁকে ভিকি কৌশলের পাশে মানায় আর আজকে দেখুন তাঁরাও বিবাহিত।'
করণ জোহর আরও বলেন, 'আমি সবসময় কৃতিকে বলি আমায় কিছু নাম বলতে এবং সেটা ঘটে যাবে।' প্রকৃতপক্ষে করণ জোহরের শো লাভ বার্ডসের হাব হতে চলেছে এবং উত্তেজনায় ভরা পর্বগুলি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না দর্শকরা। তারকাদের বিতর্কিত বিবৃতি প্রসঙ্গে করণ জানিয়েছেন যে তিনি কখনও তাঁদের অনুমতি ব্যাতীত কিছুই করবেন না। কোনও তারকা যদি মনে করেন যে তিনি বেশি বলে ফেলেছেন এবং সেটা যাওয়া উচিত নয় শোতে তবে তা এডিট করে দেওয়া হবে। এই শো করণ ও তাঁদের সম্পর্কের চেয়ে বড় নয়।
কফি উইথ করণ শুরু হয় ২০০২ সালে এবং প্রায় দু'দশক ধরে চলা এই চ্যাট শো-এর বিশাল বড় ফ্যান ফলোয়িং রয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই চ্যাট শো। প্রথমদিন করণের কাউচে আসবেন রণবীর সিং ও আলিয়া ভাট। এছাড়াও আমরা অক্ষয় কুমার, সামান্থা রুথ প্রভু, সারা আলি খান, জাহ্নবী কাপুর সহ একাধিক তারকাদের দেখতে পাওয়া যাবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications